ছেলেমেয়ে ও পরিবারের সদস্যদের জন্য টিকিট চাইছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতারা
ছেলেমেয়ে ও পরিবারের সদস্যদের জন্য টিকিট চাইছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতারা
এতদিন রাজনীতিতে পরিবারবাদ বাতিল করার দাবি তুলে এসেছেন বিজেপি নেতারা৷ খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহের গলায় গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে একাধিকবার৷ এবার সেই পরিবার-পলিটিক্সের শিকার হচ্ছে খোদ বিজেপি৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া নামের একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর, আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে নিজের ছেলে মেয়ে ও পরিবারের লোকেদের জন্য টিকিট দাবি করছেন বিজেপির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা!

কারা রয়েছেন এই টিকিট চাওয়ার তালিকায়?
সংবাদমাধ্যমের প্রকাশিত খবর এসপি সিং বাঘেল, কৌশল কিশোর, রাজ্যপাল কালরাজ মিশ্র, ফাগু চৌহান এবং সাংসদ রীতা বহুগুনা জোশী, রবীন্দ্র কুশওয়াহা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাদের আত্মীয়দের জন্য টিকিট চেয়েছেন৷ উত্তরপ্রদেশের আরও কয়েকজন মন্ত্রীও তাদের পরিবারের সদস্যদের জন্য টিকিট চেয়েছেন। তবে দল 'আত্মীয়তা' নাকি যোগ্যতার ভিত্তিতে টিকিট দেয় সেটাই দেখার বিষয়! সাংসদ এবং উত্তর প্রদেশে প্রবীণ নেতা রীতা বহুগুনা জোশী নাকি দলে জানিয়েছেন তার ছেলে মায়াঙ্ক জোশী আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসনে টিকিট না পেলে তিনি লেকসভা পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও দলে জানিয়ে রেখেছেন৷

আরও যারা থাকলেন এই তালিকায়!
প্রসঙ্গত এই রীতা বহুগুণায় লখনউ ক্যান্ট আসনে ২০১৭ সালে সমাজবাদী পার্টির অপর্ণা যাদবকে পরাজিত করেন৷ এই অপর্ণা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন৷ আবাসন ও নগরবিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোরও তার দুই ছেলেকে নির্বাচনে প্রার্থী করতে চাইছেন বলে বৈদ্যুতিন সংবাদমাধ্যমটির প্রকাশ৷ কিশোরের বড় ছেলে বিকাশ এবং ছোট ছেলে প্রভাত যথাক্রমে মালিহাবাদ এবং সিধৌলি থেকে নির্বাচনে লড়তে চায় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি৷ অন্যদিকে সালেমপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ রবীন্দ্র কুশওয়াহা, ভাটপার রানি বিধানসভা আসন থেকে তার ছোট ভাই জয়নাথ কুশওয়াহার জন্য টিকিট চাইছেন। বর্তমানে এই আসনে সমাজবাদী পার্টির নেতা আশুতোষ বিধায়ক রয়েছেন।

যোগী-অখিলেশ কোন আসনে লড়ছেন?
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ২০২২-র ভোটেও বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ গোরখপুর থেকে নির্বাচন লড়বেন বলে জানিয়েছিলেন৷ অন্যদিকে মইনপুর জেলার করহল আসনে ২০২২ এর বিধানসভা নির্বাচন লড়বেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন অখিলেশ যাদব৷ প্রসঙ্গত ১৯৯৩ সাল থেকে সাতবার এই আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি৷ যদিও শেষ ২০০২ সালে এই আসনটি সমাজবাদী পার্টির থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি৷ তবে এখনও সমাজবাদী পার্টির প্রার্থী সোবারন সিং যাদবই এই আসনটি জিতে এখানকার এমএলএ রয়েছেন৷












Click it and Unblock the Notifications