‘The Prime Minister Of Bharat', নাম বদলের জল্পনা আরও বাড়ালেন বিজেপি নেতা
Prime Minister of Bharat: নাম বদল ঘটছে দেশের! ইন্ডিয়া নয়, 'ভারত' নামেই গোটা বিশ্বে পরিচিত হবে। রাজধানীতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। আর এই সম্মেলনে নৈশভোজে আগত অতিথিদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো আমন্ত্রণপত্রে 'রিপাবলিক অফ ইন্ডিয়া'র পরিবর্তে 'রিপাবলিক অফ ভারত' ব্যবহার করা হয়েছে।
আর এরপরেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। এমনকি বিশেষ অধিবেশনে দেশের নাম বদলের জন্যে! এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করেছেন। আর সেই টুইট ঘিরে নাম বদলের জল্পনা আরও তীব্র হয়েছে।

নাম বদলের জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের একটি তথ্য শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। আর সেটি হল ASEAN সামিটের আমন্ত্রণ পত্র। আর সেই আমন্ত্রণ পত্রেও 'প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া'র জায়গায় 'প্রাইম মিনিস্টার অফ ভারত' উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ASEAN সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী বুধবার তিনি সে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আর এই সফরের আগে সম্বিত পাত্র সেই আমন্ত্রণ পত্র টুইট করে লিখছেন, 'The Prime Minister Of Bharat'।
উল্লেখ্য, দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করার বিজেপির দাবি দীর্ঘদিনের। ২০২২-এর ডিসেম্বরে গুজরাতের আনন্দের বিজেপি সাংসদ মিতেশ প্যাটেল ১৯৪৯ সালে গণপিরষদে আলোচনার ভিত্তিতে ইন্ডিয়া নাম পরিবর্তন করে ভারত অথবা ভারতবর্ষ করার বিষয়ে লোকসভায় উত্থাপন করেছিলেন।
‘The Prime Minister Of Bharat’ pic.twitter.com/lHozUHSoC4
— Sambit Patra (@sambitswaraj) September 5, 2023
তিনি বলেছিলেন যে ইন্ডিয়া, যা দাসত্বের অধীনে ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নাম দিয়েছিল। ' যদিও শেষমেশ নাম বদল সম্ভব হয়নি। তবে এবার কি ইন্ডিয়ার নাম বদলের সাহস দেখাবেন নরেন্দ্র মোদী। আর তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের












Click it and Unblock the Notifications