লোকসভায় ৫০:৫০ ফর্মুলা মেনে বিহার জয়ের কৌশল সাজাল বিজেপি-জেডিইউ

নীতীশের সঙ্গে বৈঠকের পরে অমিত শাহ সাংবাদিকদের জানান, দুই দলই একই সংখ্যক আসনে লড়তে সম্মত হয়েছে।

বিহারে জোটসঙ্গী বিজেপি ও জেডিইউ কী করবে তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। এমন খবরও রটেছিল, ২০১৯ লোকসভা ভোটের আগে এনডিএ থেকে বেরিয়ে এসে নীতীশ কুমারের দল বিজেপি বিরোধী জোটে শামিল হবে।

লোকসভায় ৫০:৫০ ফর্মুলা মেনে বিহার জয়ের কৌশল সাজাল বিজেপি-জেডিইউ

তবে সমস্ত সংশয় ও জল্পনা কাটিয়ে এদিন নয়াদিল্লিতে জেডিইউ প্রধান নীতীশ কুমার ও বিজেপি সভাপতি অমিত শাহের বৈঠক হয়েছে। সেখানে দুই দলই নিজেদের মধ্যে আলোচনা করে আসন সমঝোতা করে ফেলেছে।

নীতীশের সঙ্গে বৈঠকের পরে অমিত শাহ সাংবাদিকদের জানান, দুই দলই একই সংখ্যক আসনে লড়তে সম্মত হয়েছে। তবে দুই দলই কত আসনে লড়বেন তা এখনই জানালেন না শাহ।

তিনি বলেছেন, আপাতত ঠিক হয়েছে, জেডিইউ ও বিজেপি সমসংখ্যক আসনে ২০১৯ লোকসভা ভোটে লড়বে। এনডিএ-র বাকী সঙ্গীরাও বিহারে সম্মানজনক আসন পাবেন। আর কয়েকদিনের মধ্যে এই সম্পর্কে চূড়ান্ত ঘোষণা হবে বলে অমিত শাহ জানিয়েছেন।

এনডিএ-র সঙ্গে যে উপেন্দ্র কুশওয়াহা ও রাম বিলাস পাসোয়ানের দল রয়েছে, সেটা জানাতে ভোলেননি শাহ। তবে নতুন নতুন সঙ্গী যুক্ত হওয়ায় আসনের সংখ্যা কমতে চলেছে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+