গুরুত্বপূর্ণ বিল পাস করাতে তৎপর মোদী সরকার, লোকসভায় হুইপ জারি করল বিজেপি
গুরুত্বপূর্ণ বিল পাস করাতে তৎপর মোদী সরকার, লোকসভায় হুইপ জারি করল বিজেপি
সংসদে পাশ করাতে হবে গুরুত্বপূর্ণ বিল সেকারণে সব সাংসদদের উপস্থিত থাকার হুইপ জারি করল বিজেপি। তপশিলি জাতি আইনে সংশোধনি বিল পাস করানোর জন্যই বিজেপির এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। আজ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে চলেছে সাংসদে। এর আগে দফায় দফায় বিরোধীদের বিক্ষোভের জন্য একাধিক বিল পাস করাতে সমস্যায় পড়তে হয়েছে মোদী সরকারকে। সেকারণেই এই হুইপ জারির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে সংসদে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কারণে মাঝখানে বন্ধ রাখা হয়েছিল বাজেট অধিবেশন। ১০ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়। তারপরেই ফের শুরু হয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তাতেই দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। যার জেরে অধিবেশনের কাজে অনেক ক্ষেত্রেই ব্যাঘাত ঘটেছে। সূত্রের খবর তপশিলী জাতি আইনে সংশোধনী প্রস্তাব পেশ করতে চলেছে মোদী সরকার। সেকারণে সংসদে আজ সব সাংসদদের হাজিরা নিশ্চিত করতে চাইছে মোদী সরকার।
আজ ফের উত্তাল হয়ে উঠতে চলেছে সংসদের দুই কক্ষ। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এরই প্রতিবাদে সংসদে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদরা। গতকাল তার জেরেই মাঝপথেই মুলতুবি করে দিতে হয়েছিল সংসদ অধিবেশন। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস আটকে যাচ্ছে। সেকারণেই হুইপ জারি করেছে মোদী সরকার। সব সাংসদদের উপস্থিত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications