বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী! নির্বাচনের মুখে ভাঙন-আতঙ্কে কাঁপছে গেরুয়া শিবির

নির্বাচনের মুখে ভাঙন-আতঙ্ক গ্রাস করেছে বিজেপি শিবিরে। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন মোদী-শাহরা। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনেই পতন ঘটবে বিজেপি সরকারের!

নির্বাচনের মুখে ভাঙন-আতঙ্ক গ্রাস করেছে বিজেপি শিবিরে। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন মোদী-শাহরা। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনেই পতন ঘটবে বিজেপি সরকারের! ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনই নানা আশঙ্কার কথা ঘুরে ফিরে আসছে গেরুয়া শিবিরে। কেননা নির্বাচনের মুখেই বিজেপিতে ভাঙন লেগেছে।

সরযূর বিজেপি ত্যাগে ভাঙন আতঙ্ক

সরযূর বিজেপি ত্যাগে ভাঙন আতঙ্ক

বিজেপি ত্যাগ করে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ড বিজেপির নেতা দোর্দন্ডপ্রতাপ ‘সেকেন্ড-ইন-কম্যান্ড' সরযূ রায়। মন্ত্রী-বিধায়ক, জনপ্রিয় নেতা সরযূ বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছেড়েছেন। জামশেদপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে। বিজেপিকে রাজনৈতিক প্যাঁচে ধরাশায়ী করতে তিনি বদ্ধপরিকর।

নাড়ি-নক্ষত্র চেনেন, ত্রস্ত বিজেপি

নাড়ি-নক্ষত্র চেনেন, ত্রস্ত বিজেপি

ঝাড়খণ্ডের এই প্রবীণ নেতা রাজ্য বিজেপির নাড়ি-নক্ষত্র চেনেন। এ রাজ্যে মুকুল রায় যেমন তৃণমূলের নাড়ি নক্ষত্র চিনতেন, তেমনই। মুকুল রায় যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে এ রাজ্যের শাসক দলকে বিপাকে ফেলে দিয়েছিলেন বিগত লোকসভা নির্বাচনে। রাজনৈতিক মহল মনে করছে সরযূ রায়ও একইভাবে ঝাড়খণ্ডে বিজেপিকে বিপাকে ফেলতে পারেন।

ভয় পেতে শুরু করেছে বিজেপি

ভয় পেতে শুরু করেছে বিজেপি

বিজেপি এখন ভয় পেতে শুরু করেছে সরযূ রায়কে। তাঁর বিজেপি ত্যাগ বুমেরাং হতে পারে এমনই আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। তার কারণ সরযূ রায় শুধু একজন মন্ত্রী-বিধায়ক নন, তিনি একজন দক্ষ সংগঠক। তাঁর বিজেপি ত্যাগে রাজ্য সংগঠনে ব্যাপক প্রভাব পড়তে পারে।

একাধিক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ

একাধিক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ

সরয়ূ রায় বিজেপি ত্যাগ করে এমন বার্তাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, একাধিক বিজেপি নেতা ও সংগঠক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে পদ্ম শিবিরে এখন ‘সসেমিরা' অবস্থা। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে হুঙ্কার ছেড়েছেন।

একটার পর একটা কীর্তি ফাঁস

একটার পর একটা কীর্তি ফাঁস

তিনি জানিয়েছেন, সরকারের অনিয়মের একটার পর একটা কীর্তি ফাঁস করব। মাত্র ৫ শতাংশ দুর্নীতির কথা প্রকাশ করেছি। এখনও ৯৫ শতাংশ কথাই বাকি রয়েছে। একে একে সেইসব প্রকাশ করে ছাড়ব। মুকুল রায়ের মতোই তিনি হুঁশিয়ারি দিলেন।

টিকিট না দেওয়ার পরই বিদ্রোহ

টিকিট না দেওয়ার পরই বিদ্রোহ

বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পরই মুখ খুলতে শুরু করেছিলেন। তারপর দল ছেড়ে তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন জামশেদপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রে। এই দুই কেন্দ্রে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস-আরজেডি প্রার্থীও। উল্লেখ্য, জামশেদপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+