দিল্লি নির্বাচনে জয়ী হতেই অ্যাকশন মুডে হাজির বিজেপি, দুর্নীতি দমনে গঠন হবে ‘SIT’, জানালেন প্রবেশ ভার্মা

দিল্লি বিধানসভা নির্বাচনে দুর্দান্ত জয়ের পর, ভারতীয় জনতা পার্টি নতুন সরকারের শীর্ষ অগ্রাধিকার বিষয়গুলিকে নির্ধারণ করেছে। বিজেপি নেতা পরবেশ ভার্মা শনিবার জানিয়েছেন, দুর্নীতির তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে এবং দিল্লির উন্নয়নে জোর দেওয়া হবে। আর এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হচ্ছে, দুর্নীতি মামলার তদন্তে গতি আনা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবেশ ভার্মা বলেন, "আমাদের প্রথম কাজ হবে দুর্নীতির তদন্তের জন্য SIT গঠন করা, পাশাপাশি আমরা দূষণ কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং যমুনার তীর উন্নয়নের জন্য কাজ করব"।

Parvesh Verma

তিনি আরও জানান, মহিলাদের জন্য ২৫০০ টাকা ভাতা চালু করা হবে এবং দিল্লিকে এমন একটি রাজধানীতে পরিণত করা হবে, যার জন্য প্রত্যেকে গর্ববোধ করবে।

দিল্লি নির্বাচনের সময় বিজেপি বারবার আম আদমি পার্টির সরকার এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল। বিজেপির দাবি ছিল, "শীষমহলে" বসে আপ সরকার জনগণের টাকা অপব্যবহার করেছে। বিজেপির মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কেজরিওয়াল প্রশাসনের সমস্ত দুর্নীতির তদন্ত শুরু হবে।

২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরছে বিজেপি। ৭০ আসনের বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে জয়ী হয়েছে, আপ ২২টি আসনে। আপ প্রধান কেজরিওয়াল নিজেও ৪,০৮৯ ভোটে হেরে গিয়েছেন বিজেপি প্রবেশ ভার্মার কাছে।

পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের জবাবে এদিন প্রবেশ ভার্মা বলেন, "আমাদের দলে সিদ্ধান্ত দলীয় বিধায়কেরা নেন, নেতৃত্ব অনুমোদন দেয়। তাই মুখ্যমন্ত্রী নির্ধারণে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে"।

তবে প্রবেশ ভার্মার কথায়, "মোদীর জনপ্রিয়তাই বিজয়ের মূল কারণ। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই জয় সম্ভব হয়েছে। মানুষ মোদীর উপর আস্থা রেখেছে। এটি আসলে তাঁর জয়। জেপি নাড্ডা ও অমিত শাহ দিল্লির কর্মীদের উজ্জীবিত করেছেন, যার ফলে আমরা জয় পেয়েছি"।

অতএব এই বিরাট জয়ের পরই দিল্লিতে ফুলদমে অ্যাকশন মুডে চলে আসবে বিজেপি। বিজেপি এখন দুর্নীতি দমন এবং উন্নয়ন প্রকল্পে মনোযোগ দিতে চায়। আপ সরকারের দুর্নীতির তদন্ত হবে কি না, তা সময়ই বলবে। তবে বিজেপি 'সিট' গঠনের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত করে তুলেছে, বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+