উত্তরাখণ্ডে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ১০ শতাংশ মহিলাকে জায়গা! ভিন রাজ্যে বড় চ্যালেঞ্জ লকেটের
বেজে গিয়েছে উত্তরপ্রদেশ, গোয়া সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দামামা! উত্তরপ্রদেশ, গোয়ার সঙ্গে সাত দফা নির্বাচনে ভোট হবে উত্তরাখন্ডেও। কার্যত একাধিক ইস্যুতে ল্যাজে গোবরে অবস্থা বিজেপির। সেখানে দাঁড়িয়ে এই পাঁচ রাজ্যের নির্
বেজে গিয়েছে উত্তরপ্রদেশ, গোয়া সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দামামা! উত্তরপ্রদেশ, গোয়ার সঙ্গে সাত দফা নির্বাচনে ভোট হবে উত্তরাখন্ডেও। কার্যত একাধিক ইস্যুতে ল্যাজে গোবরে অবস্থা বিজেপির। সেখানে দাঁড়িয়ে এই পাঁচ রাজ্যের নির্বাচন। বিজেপিশাসিত রাজ্যগুলিকে ধরে রাখাটাই চ্যালেঞ্জের মোদী-শাহের কাছে।

আর এই অবস্থায় উত্তরাখন্ড নির্বাচনে প্রার্থী (uttarakhand assembly election) তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশ করা হল আজ বৃহস্পতিবার। বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ সিং দিল্লির বিজেপি দফতর থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।
মাত্র ৭০টি বিধানসভা আসনে এবার উত্তরাখন্ডে লড়াই হবে। প্রথম দফায় ৫৯টি আসনে এদিন বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় নাম রয়েছে সরিতা আর্জের। গত কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। সে রাজ্যের প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন সরিতা।
তাঁকে নৈনিতাল বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী উত্তরাখন্ডের খাতিমা বিধানসভা আসন থেকে লড়াই করবেন।
অন্যদিকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী সৎপাল মহারাজ চৌবাট্টখাল থেকে লড়াই লড়বেন। বলে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত বিজেপি ১১টি আসনে নাম চূড়ান্ত করে উঠতে পারেনি। শোনা যাচ্ছে, এই ১১টি আসন নিয়েই বিজেপির অন্দরে অশান্তি চলছে। বেশ কয়েকটি নাম নিয়েই তৈরি হয়েছে সমস্যা। তবে মনে করা হচ্ছে খুব শিঘ্রই এই আসনগুলিতেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দ্বিতীয় তালিকাতে বাকি আসনগুলিকে প্রার্থী ঘোষণা হবে। এমনটাই দাবি বিজেপির।
অরুণ সিং জানিয়েছেন, বিজেপি এই রাজ্যে ১০ শতাংশ মহিলাকে টিকিট দিয়েছেন। অর্থাৎ পাঁচ মহিলাকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে চার ধার্মিক নেতাকেও টিকিট দিয়েছে বিজেপি। সে রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি মদন কৌশিক হরিদ্বার থেকে লড়াই লড়বেন। অন্যদিকে পার্টি থেকে বহিষ্কৃত মন্ত্রী হরক সিংয় রাওয়াতের কাছের আত্মীয় উমেশ শর্মা কাউকে এবার বিজেপি টিকিট দিয়েছেন।
উমেশ শর্মা রায়পুর থেকে লড়াই করবেন। উমেশের কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর মানভঞ্জন করে তাঁকে দলে রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, এবার তাঁকে প্রার্থীও করা হল।
বলে রাখা প্রয়োজন চন্দননগরের সাংসদ লকেট দীর্ঘদিন হরে উত্তরাখন্ডে পড়ে রয়েছেন। একেবারে তৃণমূলস্তরে কাজ করছেন। এবার সে রাজ্যের নির্বাচন তাঁর কাছেও বড় চ্যালেঞ্জ। এখন দেখার ভিন রাজ্যে কোনও খেলা দেখাতে পারেন কিনা হুগলির এই বিজেপি সাংসদ। প্রার্থী তালিকা প্রকাশের পরেই সমস্ত প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছেন লকেট চট্টোপাধ্যায়।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের












Click it and Unblock the Notifications