আমেদাবাদ পূর্ব আসনে বিজেপি প্রার্থী পরেশ রাওয়ল

অভিনয় জগতে পরেশ রাওয়ল খুবই পরিচিত নাম। 'নায়ক' সিনেমার কথা মনে আছে তো? যেখানে একদিনের মুখ্যমন্ত্রী শিবাজি রাও ওরফে অনিল কাপুরকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়তে প্রেরণা জুগিয়েছিলেন বনশল সাব ওরফে পরেশ রাওয়াল! না, এবার আর পরামর্শদাতা হয়ে নয়, পরেশ রাওয়ল চাইছেন, রাজনীতিবিদ হয়েই সাফ করবেন রাজনীতিতে জমা ময়লা! তাই বিজেপি টিকিট দেওয়ার প্রস্তাব করায় তিনি আর দ্বিধা করেননি। বরং প্রার্থী পদে সম্মতি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছে নরেন্দ্র মোদীকে।
অবশ্য পরেশ রাওয়লকে টিকিট দেওয়ার জন্য তাঁকে বাদ দেওয়ায় স্বাভাবিকভাবে চটেছেন হরিন পাঠক। সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি। কিন্তু ঘনিষ্ঠ মহলে বলেছেন, দলের সিদ্ধান্তে খুশি নন। অন্য কোনও কেন্দ্রে দল তাঁকে টিকিট দেবে, এমন ইঙ্গিতও পাননি হরিন পাঠক। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, হরিন পাঠকের অনুগামীরা হয়তো খেপে গিয়ে বিপক্ষ কংগ্রেসকে ভোট দেবে। তাতে অবশ্য পরেশ রাওয়লের ক্ষতি হবে বলে মনে হয় না। কারণ আমেদাবাদে প্রচণ্ড পরাক্রমশালী সংগঠন রয়েছে বিজেপি-র।
এদিকে, গুজরাতের সবরকণ্ঠ লোকসভা আসনে বিজেপি এবার প্রার্থী করেছে দলের প্রাক্তন বিধায়ক দীপসিং রাঠোরকে। গতবার এখান থেকে ভোটে জিতে যিনি সাংসদ হয়েছিলেন, সেই মহেন্দ্র সিং চৌহানকে টিকিট দেয়নি দল। সবরকণ্ঠ থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছে শঙ্করসিং বাঘেলা। একইভাবে, জুনাগড় আসনে বর্তমান সাংসদ দীনু সোলাঙ্কিকে টিকিট ফের টিকিট দেয়নি বিজেপি। বদলে এখান থেকে লোকসভা ভোটে লড়বেন রাজেশ চুদাসামা। তিনি এখন মাংরোলের বিধায়ক।
তবে রাজ্যের সব আসনেই যে বিজেপি প্রার্থী বদল করেছে এমন নয়। কিছু আসনে পুরনো প্রার্থীদেরই রেখে দিয়েছে। পঞ্চমহল লোকসভা আসনে ফের টিকিট পেয়েছেন প্রভাতসিং চৌহান। খেড়া আসনেও এবার টিকিট পেয়েছেন দেবুসিং চৌহান। তিনি ২০০৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের দীনশা প্যাটেলের কাছে ৮০০ ভোটে হেরে গিয়েছিলেন। দেবুসিং চৌহান বলেন, এবার মোদী-হাওয়াতে তিনি অন্তত ৮০ হাজার ভোটে জিতবেন।
লোকসভার পাশাপাশি গুজরাতে তিনটি বিধানসভা আসনেও উপনির্বাচন হবে। এগুলি হল সোমনাথ-বেরাবল, রাপার এবং হিমতনগর। লোকসভা ভোটের সঙ্গেই এই আসনগুলিতে একই দিনের ভোট নেওয়া হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications