বাংলায় '২১ এর ভোটের আগে বিজেপি বড়সড় পদক্ষেপের পথে জেপি নাড্ডা! জাতীয় নেতৃত্বে কোন চমক
বাংলায় ২১' এর ভোটের আগে বিজেপি বড়সড় পদক্ষেপের পথে জেপি নাড্ডা! জাতীয় নেতৃত্বে কোন চমক
দিল্লি নির্বাচনের আগে সবেমাত্র আনুষ্ঠনিকভাবে দলের দায়িত্ব নিয়েছেন জেপি নাড্ডা। আর উত্তরভারতের রাজনীতির এই তাবড় নেতা এবার দিল্লিতে বিজেপির জাতীয় স্তরের নেতৃত্ব ঘিরে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন বল খবর। বাংলার '২১ এর ভোটের আগেই এই পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

কোনপথে নাড্ডা-নীতি?
জানা গিয়েছে, বিজেপির জাতীয় নেতৃত্ব ঘিরে একাধিক পদ খালি রয়েছে। আর সেই সমস্ত পদ পূরণ করতেই এবার পদক্ষেপ নিতে চলেছেন জেপি নাড্ডা। বিজেপির জাতীয় স্তরের নেতৃত্বে বেশ কয়েকজন নতুন মুখ তথা যুব সমাজের প্রতিনিধিদের আনতে আগ্রহী পার্টির সভাপতি।

কোন কোন পদ খালি?
জানা গিয়েছে, বিজেপির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, এছাড়াও একাধিক সেক্রেটারির পদ খালি রয়েছে। প্রথম থেকেই এই পদে যাতে নতুন মুখেরা সুযোগ পান, তার চেষ্টায় রয়েছেন জেপি নাড্ডা। তবে এর আগে যাঁরা পার্টির কাজে সাফল্য এনেছেন এমন যুবকদেরই জাতীয় নেতৃত্বে সুযোগ দেওয়ার কথা ভাবছেন নাড্ড।

থাকতে পারে রাজ্যের দায়িত্ব
শুধু জাতীয় নেতৃত্বই নয়, বিভিন্ন রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্যের দায়িত্বে যাতে নতুন মুখ রাখা যায় তাহলে সেটা দলের পক্ষে ভালো দিক বলে মনে করা হবে। আর এই নির্বাচনী প্রক্রিয়ার শুরুতেই থাকছে বিহার বিধানসভা নির্বাচন। সেটিকেই পাখির চোখ করে এবার ঘুঁটি সাজাতে চাইছেন নাড্ডা।

নজরে বাংলা!
বিহারের পর দুটি হাইপ্রোফাইল বিধানসভা নির্বাচন রয়েছে বিজেপির সামনে। ২০২১ সালে বাংলা , অসমে ভোট। অসমে জমি আঁকড়ে থাকার লড়াই, আর বাংলায় জমি কেড়ে নেওয়ার লড়াই। তার আগে, পার্টির জাতীয় নেতৃত্বকে আরও চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছেন বিজেপিক নবনির্বাচিত সভাপতি।












Click it and Unblock the Notifications