ছত্তিশগড়ের ক্ষমতা কি হারাতে চলেছে বিজেপি! ইন্ডিয়া টুডের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত
মাও অধ্যুষিত ছত্তিশগড়ে মোট ৯০ আসনে দু-দফায় লড়াই হয়েছে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মধ্যেও বিরোধী ভোট ভাগাভাগিতে রমন সিং সরকার টিকিয়ে রাখতে সম্ভব হবেন বলে মনে করা হচ্ছিল।
মাও অধ্যুষিত ছত্তিশগড়ে মোট ৯০ আসনে দু-দফায় লড়াই হয়েছে। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মধ্যেও বিরোধী ভোট ভাগাভাগিতে রমন সিং সরকার টিকিয়ে রাখতে সম্ভব হবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু ইন্ডিয়া টুডে-মাই এক্সিসের সমীক্ষা অন্য ইঙ্গিত দিচ্ছে। এই বুথ ফেরত সমীক্ষায় ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছে বলে স্পষ্ট ইঙ্গিত।

মুখ থুবড়ে পড়বে বিজেপি
বিজেপি এবার ছত্তিশগড়ের ক্ষমতা থেকে অপসারিত হচ্ছে এমনই ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা। তাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ২১ থেকে ৩১টি আসন। ছত্তিশগড়ের ম্যাজিক ফিগার ৪৬ থেকে বিজেপি এবার অনেকটা দূরেই রয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠতার অনেক দূরেই থেমে যাবে বিজেপি।

পরিবর্তন আনছে কংগ্রেস
বিজেপিকে হারিয়ে কংগ্রেসের জয়ের কথা স্পষ্ট করেছে ইন্ডিয়া টুডে- মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৫৫টি থেকে ৬৫টি আসন। ম্যাজিক ফিগার ৪৬ থেকে অনেটাই বেশি আসন পাবে কংগ্রেস, এমনই সম্ভাবনার কথা জানিয়েছে ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা।

অজিত-মায়াবতী ফ্যাক্টর নয়
ইন্ডিয়া টুডে ও মাই অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ে এবার পরিবর্তন আসন্ন। অজিত যোগী ও মায়াবতীয় জোট এখানে কোনও ফ্যাক্টর হবে না বলে জানিয়ে দিয়েছে এই সংস্থার বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা অর্থাৎ মায়াবতীর বিএসপি ও অজিত যোগীর জনতা কংগ্রেস পেতে পারে ৪ থেকে ৮টি আসন।

গতবার ফলের নিরিখে বিশ্লেষণ
গতবার ছত্তিশগড়ে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখলে রেখেছিল বিজেপি। রমন সিং মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন ছিলেন। ২০১৩ সালে ছত্তিশগড়ে বিজেপি পেয়েছিল ৪৯টি আসন। কংগ্রেস জয়ী হয়েছিল ৩৯টি আসনে। এবার বিজেপি প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় ৪৯ থেকে অনেকটাই কমে যাবে বলে ইঙ্গিত। কংগ্রেস অনেকটা বাড়িয়ে ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications