Delhi: দিল্লির IAS কোচিং সেন্টারের ছাদ ধসে ৩ পড়ুয়ার মৃত্যু, আপ সরকারকে দুষল BJP
দিল্লিতে আইএএস কোচিং সেন্টারে মৃতের সংখ্যা বাড়ল। ৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। আপ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।
গতকাল রাতে পুরনো দিল্লির রাজেন্দ্র নগরে প্রবল বর্ষণে ভেঙে পড়ে কোচিং সেন্টারের ছাদ। সেসময় সেখানে পড়াশোনা করছিলেন পড়ুয়ারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্ধে ৭টা নাগাদ থানায় খবর যায় যে কোচিং সেন্টারের ভেতরে জ ল ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উদ্ধারকাজ শুরু করে তারা। দুর্ঘটনার পরেই পুলিশের পক্ষ থেকে কোচিং সেন্টারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পর NDRF-র টিম গিয়েও উদ্ধারকাজ শুরু করে। পুলিশ জানিয়েছে কোচিং সেন্টারের ভেতরে যখন জল ঢুকতে শুরু করেছিল তখন সেখানে ৩০ জন পড়ুয়া ছিল। তারমধ্যে ১৩ থেকে ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাঁচটি দমকলের ইঞ্জিনও উদ্ধারকাজে হাত লাগিয়েছিল।
পাম্প চালিয়ে জল বের করা হচ্ছে। ভোর পর্যন্ত উদ্ধারকাজ চলেছে. বেসমেন্টে ৭ ফুট জল জম রয়েছে বলে জানিয়েছেন DCP সেন্ট্রাল এম হর্ষবর্ধন। ১০ মিনিটের বর্ষণেই কোচিং সেন্টারের ভেতরে জল জমতে শুরু করেছিল। তারপরেই এই পরিস্থিতি তৈরি হয়। দিল্লি পুরসভার পক্ষ থকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
দিল্লি পুরসভার বাইরে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই কোচিং সেন্টারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications