তথাগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিন রাষ্ট্রপতি, আর্জি এনডিএ শরিকের
তথাগতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আর্জি জানাল এনডিএ শরিক শিরোমনি অকালি দল।
পুলওয়ামার হামলার পরে মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় কাশ্মীরিদের সবকিছু বর্জনের ডাক দিয়ে সরব হন। সেই ঘটনায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এবার এই মন্তব্যের জন্য তথাগতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আর্জি জানাল এনডিএ শরিক শিরোমনি অকালি দল।

বিজেপির তরফেও কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, তথাগত রায়ের সঙ্গে আমি একমত নই। এবার আরও একধাপ উঠে অকালি দল রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল।
অকালি দলের নেতা নরেশ গুজরাল বলেন, তথাগত রায়ের মতো কাউকে রাজ্যপাল করা হয়েছে তা দুর্ভাগ্যের। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এতে হস্তক্ষেপ করা উচিত।
Just like Kashmir is an integral part of India; we have an integral bond with Kashmiris also
— Manjinder S Sirsa (@mssirsa) February 22, 2019
We are committed to protect them. It is shameful that a Governor uses such words & advocates a hateful approach against Kashmiris. @tathagata2 has lost all moral rights to be a Governor https://t.co/CMxohjTVzZ
অকালি দলের তরফে মুখপাত্র মনজিন্দর সিরসা বলেছেন, রাজ্যপাল থাকার সমস্ত অধিকার হারিয়েছেন তথাগত রায়।
An appeal from a retired colonel of the Indian Army: Don’t visit Kashmir,don’t go to Amarnath for the next 2 years. Don’t buy articles from Kashmir emporia or Kashmiri tradesman who come every winter. Boycott everything Kashmiri.
— Tathagata Roy (@tathagata2) February 19, 2019
I am inclined to agree
তথাগত রায় পুলওয়ামার ঘটনার পর টুইট করে বলেন, ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল হিসাবে আবেদন - কাশ্মীর যাবেন না, অমরনাথে যাবেন না আগামী দুই বছর। কাশ্মীরের ব্যবসায়ীদের থেকে জিনিস কিনবেন না। কাশ্মীরিদের সবকিছু বয়কট করুন।












Click it and Unblock the Notifications