২০১৯ নির্বাচনের আগে বিরোধী মহাজোটে বড় ধাক্কা! নবীন পট্টনায়কের ঘোষণা ঘিরে চাঞ্চল্য

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা বিরোধী শিবিরে। বিরোধী মহাজোট রাজনৈতিক দিক থেকে পরিপক্ক হওয়ার আগেই তাতে ফাটল কার্যত স্পষ্ট।

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা বিরোধী শিবিরে। বিরোধী মহাজোট রাজনৈতিক দিক থেকে পরিপক্ক হওয়ার আগেই তাতে ফাটল কার্যত স্পষ্ট। এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ক জানিয়েছেন, তাঁর দল থাকছে না বিরোধী মহাজোটে।

২০১৯ নির্বাচনের আগে বিরোধী জোটে বড় ধাক্কা! নবীন পট্টনায়কের ঘোষণা ঘিরে চাঞ্চল্য

এদিন সাংবাদিকদের মহাজোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন নবীন পট্টনায়ক। বিজেডি প্রেসিডেন্ট তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়ে দেন, বিরোধী মহাজোটের মধ্যে থাকবে না তাঁর দল। বিজেপি ও কংগ্রেসের থেকে সমান দূরত্বে অবস্থান করতে চলেছে বিজেডি। উল্লেখ্য়, ওড়িশার এই আঞ্চলিক দলের অবস্থান লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও বড় ধাক্কা দিয়েছে বিরোধী মহাজোটকে। যে জোটের মধ্যে থাকতে চলেছে তৃণমূল কংগ্রেস, টিডিপি সহ একাধিক আঞ্চলিক রাজনৈতিক দল, আর এর অন্যতম প্রধাল দল হিসাবে থাকছে কংগ্রেস।

উল্লেখ্য, নির্বাচনে 'একলা চল রে'-র পন্থা নিয়ে এর আগেও হেঁটেছে আরও একটি আঞ্চলিক দল।২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তোলাঙ্গানায়, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির এই একলা চলার নীতি যে কতটা রাজনৈতি সাফল্য এনে দিয়েছে তা ভোটের ফলাফলেই স্পষ্ট। কে চন্দ্রশেখর রাও ভোটের পরই জানিয়ে দেন অ-বিজেপি ও এ-কংগ্রেসি পন্থা নিয়েই তাঁরা রাজনৈতিক যুদ্ধে নামতে চলেছেন। সম্ভবত এবার সেই রাস্তাতেই হাঁটছে ওড়িশার আঞ্চলিক দল বিজেডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+