ভুয়ো ভোটার রুখতে এবার নয়া পরিকল্পনা মোদী সরকারের, কী পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ

এবার ভুয়ো ভোটার রুখতে নয়া বিল আনতে চলেছে মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এবার ভোটার কার্ডের সঙ্গে জন্ম এবং মৃত্যু সংশাপত্র লিঙ্ক করার প্রক্রিয়া শুরু করতে চলেছ। এতে কিছুটা হলেও ভুয়ো ভোটার আটকানো যাবে বলে মনে করছে মোদী সরকার।

জনগণনা শুরু করার আগেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে মোদী সরকার। সামনেই লোকসভা ভোট। ২০২৪-র লোকসভা ভোটের আগে সেই প্রক্রিয়া চূড়ান্ত করতে চাইছে মোদী সরকার। সেকারণে শীঘ্রই এই নিয়ে বিল আনতে চাইছে তারা। সেকারণেই ভোটার কার্ডের সঙ্গে জন্ম এবং মৃত্যুর সংশাপত্র লিঙ্ক করাতে চাইছে মোদী সরকার।

কী পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ

অমিত শাহ বলেছেন জন্ম এবং মৃত্যুর সংশাপত্র তৈরির সময় যে তথ্য জমা করা হয় বিভিন্ন সরকারি দফতরে তা যদি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয় তাহলে অনেকটাই সুবিধা হবে নির্বাচন কমিশনের। জন্ম এবং মৃত্যুর সংশপত্র লিঙ্ক করার প্রক্রিয়া নিয়ে সংসদে বিল পেশ করা হবে বলে জানিয়েছেন অমিত শাহ।

এতে অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। জন্মের সংশাপত্র যদি কমিশনের ওয়েব সাইটের সঙ্গে লিঙ্ক করানো থাকে তাহলে ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে তার নাম ভোটার তালিকায় উঠে যাবে। আলাদা করে আর আবেদন করতে হবে না। ঠিক একই ভাবে কোনও ব্যক্তি যদি মারা যায়। তাঁর মৃত্যুর সংশাপত্র ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ে যাবে।

কী পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ

আলাদা করে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার চেষ্টা করতে হবে না। বা বাড়ির লোকেদের ছোটাছুটি করতে হবে না। অনায়াসেই সেটা হয়ে যাবে বলে জানিয়েছেন অমিত শাহ। মূলত ভুয়ো ভোটারের নাম বাদ দিতেই এই প্রক্রিয়া করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

যদিও পুরোটাই এখনও পরিকল্পনার মধ্যে রয়েছে। তবে জনগণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া শুরু করার পরিকল্পানা করা হচ্ছে। তার আগে সংসদে এই নিয়ে বিল পেশ করতে চাইছে মোদী সরকার। সংসদে বিল পাস করানোর পরেই এই প্রক্রিয়া গোটা দেশে চালু করার কথা ভাবা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+