Bike Taxi: ব্যক্তিগত দু'চাকাও ব্যবহার করা যাবে যাত্রী পরিবহণে, এল কেন্দ্রের নতুন নির্দেশিকা
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক সম্প্রতি মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইন ২০২৫ প্রকাশ করেছে। এই নির্দেশিকায় রাজ্যগুলিকে জানানো হয়েছে, তারা চাইলে এগ্রিগেটরদের মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের মোটরসাইকেল (নন-ট্রান্সপোর্ট মোটরসাইকেল) যাত্রীদের পরিবহণের জন্য ব্যবহার করার অনুমতি দিতে পারে।
সংশোধিত নির্দেশিকার ২৩ নম্বর ধারায় বলা হয়েছে, রাজ্য সরকারগুলি মোটর ভেহিক্যাল আইনের ৬৭(৩) ধারা অনুযায়ী এই জাতীয় মোটরসাইকেলগুলির একত্র ব্যবহারকে স্বীকৃতি দিতে পারে এবং দৈনিক, সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে এর জন্য অনুমোদন ফি ধার্য করতে পারে।

এগ্রিগেটরদের ক্ষেত্রে সুরক্ষা, বিমা এবং চালকদের তালিকাভুক্তিকরণের শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। এই নির্দেশিকাগুলি উপদেশমূলক, তাই রাজ্য সরকারগুলি গ্রহণ না করা পর্যন্ত এটি আইনত বাধ্যতামূলক নয়।
এই প্রথম কেন্দ্রীয় সরকার এগ্রিগেটরদের জন্য তাদের নীতিতে ব্যক্তিগত ব্যবহারের মোটরসাইকেলগুলিকে অন্তর্ভুক্ত করল। এর ফলে বাইক ট্যাক্সি পরিষেবা একটি আইনি কাঠামোর মধ্যে আসবে। এতদিন ধরে এই পরিষেবাটি আইনি জটিলতার মধ্যে ছিল।
এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয়েছে, যখন কর্ণাটকের মতো রাজ্যে বাইক ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করার বিষয় নিয়ে মামলা চলছে। কর্ণাটক হাইকোর্ট সম্প্রতি রাজ্য সরকারের নিয়ম না থাকার কারণে বাইক ট্যাক্সি পরিষেবাগুলির উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ব়্যাপিডো, ওলা এবং উবার-এর মতো এগ্রিগেটর সংস্থাগুলি সেরাজ্যে তাদের পরিষেবা বন্ধ রেখেছে। তাদের বক্তব্য, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নিয়ম বা নির্দেশিকা না থাকার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
ব়্যাপিডো, ওলা থেকে উবারের মতো সংস্থাগুলি মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইন ২০২৫-কে স্বাগত জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত করেছে। রাজ্য সরকারগুলি দ্রুত এই নিয়ম মানলে সকলে উপকৃত হবে বলেই তারা মনে করছে। একইসঙ্গে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করতেও তারা প্রস্তুত বলে জানিয়েছে।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারগুলিকে নিজেদের নিয়ম তৈরি করতে সাহায্য করবে। তবে বাইক ট্যাক্সি পরিষেবা পুনরায় চালু হওয়া নির্ভর করছে রাজ্য সরকারগুলির এই প্রস্তাব গ্রহণ করার উপর এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করার উপরে।
সবমিলিয়ে, কেন্দ্রীয় সরকারের এই নতুন নির্দেশিকা বাইক ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এর ফলে একদিকে যেমন যাত্রীরা উপকৃত হবেন, তেমনই চালকদের জন্য উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে। বাংলার মতো রাজ্যে যেখানে বেকারের সংখ্যা অনেক, সেখানে কিছু মানুষের রোজগার তৈরি হতে পারে কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications