বাইক ট্যাক্সি চালককে চরম হেনস্থা অটো চালকের, মাঝ রাস্তায় সেই ভয়ঙ্কর কাণ্ডে থমকে গেল ট্রাফিক
বেঙ্গালুরুর ইন্দিরা নগরে সেই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
ব্যস্ত সময়ে মাঝরাস্তায় তুলকালাম। থমকে গিয়েছিল গোটা ট্রাফিক। বেঙ্গালুরুতে ইন্দিরানগরে এক অটো চালক চরম হেনস্থা করে বাইক ট্যাক্সির চালককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। তাতে দেখা গিয়েছে, অটো চালক বাইক ট্যাক্সি চালকের ফোন ছিনিয়ে নেয় এবং মাটিতে সেই ফোন আছড়ে ফেলে। শুধু আছড়ে ফেলেই শান্ত হয়নি সে এমনকী পা দিয়ে সেই ফোনটির উপরে আঘাত করতে থাকে।

এই কীর্তি যখন মোবাইলে তোলা হচ্ছে দেখতে পান অটো চালক। তখন উল্টে দাবি করেছেন যে ভাবে বেআইনিভাবে ব্যবসা করছে ব়্যাপিডো। অন্যদেশ থেকে এসে রাস্তায় রাজার মত গাড়ি চালাচ্ছে এরা। এদের জন্য অটোর ব্যবসা ধাক্কা খাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন হোয়াইট বোর্ড না সরিয়েই এই বাইক ট্যাক্সি চালক যাত্রী তুলে নিয়ে যাচ্ছে।
@indiranagaraps is investigating the incident. Strict and necessary action will be taken. https://t.co/QosaVAF0gO
— ಬೆಂಗಳೂರು ನಗರ ಪೊಲೀಸ್ BengaluruCityPolice (@BlrCityPolice) March 7, 2023
এই ঘটনার ভিডিও ভাইরাল হলেও বাইক চালক পুলিশে অভিযোগ জানায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিওটি ভাইরাল হওয়ায় স্বতোঃপ্রণোদিত ভাবেই তদন্ত শুরু করেছে তারা। বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্ত অটো চালকের সন্ধান শুরু করেছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications