জাদুবিদ্যার ঠেলায় বৃদ্ধার জিভ কেটে নিল গ্রামবাসীরা, হইচই বিহারে

বিহারের রোহতাস জেলায় এক বৃদ্ধা জাদুবিদ্যার প্র্যাকটিস করতেন এই অভিযোগে তাঁর জিভ কেটে নেওয়া হয়েছে।

বিহারের রোহতাস জেলায় এক বৃদ্ধা জীবনমরণ লড়াই লড়ছেন হাসপাতালের বিছানায়। ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা জাদুবিদ্যার প্র্যাকটিস করতেন বলে গ্রামবাসীদের অভিযোগ। সেজন্য তাঁর জিভ কেটে নেওয়া হয়েছে।

জাদুবিদ্যার ঠেলায় বৃদ্ধার জিভ কেটে নিল গ্রামবাসীরা, হইচই বিহারে

বৃদ্ধার নাম রাজকালো কুনওয়ার। তিনি বিধবা। তাঁর বাসস্থান রেডিয়া গ্রাম পাটনা শহর থেকে ১৫৫ কিমি দূরে অবস্থিত। নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল নাতি-নাতনিরা। অভিযোগ, রবিবার তিনজন গ্রামবাসী বাড়িতে ঢুকে পড়ে। নাতি-নাতনিদের মাথায় বন্দুক ঠেকিয়ে বৃদ্ধাকে হেনস্থা করা হয়। এবং অমানবিকভাবে জিভ কেটে নেয় দুষ্কৃতীরা।

নাতি-নাতনির কান্না শুনে প্রতিবেশীরা জড়ো হয়। বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়ির লোকের কথা শুনে পুলিশ নানহক রাজওয়ার, উদয় রাজওয়ার ও ছাত্থু রাজওয়ারের নামে মামলা করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

স্থানীয়দের অনেকের দাবি, জাদুবিদ্যা দেখিয়ে এই বৃদ্ধা অনেকের সংসারে অশান্তি বাঁধিয়েছেন। তাঁর জাদু বিদ্যার জেরে অেকেই নাকি এলাকায় অস্বস্তিতে ছিলেন। এর আগেও তার উপরে হামলা হয়েছে। ঘটনা হল, রোহতাসের জনসংখ্যার একটা বড় অংশ কুসংষ্কারে বিশ্বাস করে। এর আগেও বহু মহিলাকে ডাইনি সন্দেহে খুন করা হয়েছে। এই মহিলাকেও সেই ভেবেই খুনের চেষ্টা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+