ফাঁকা মাঠে গোল এলজেপির, বিহারে বেঁচে থাকছে এনডিএ জোট

আরএলএসপি ময়দান ছাড়ায় ফাঁকা মাঠে গোল করে গেল এলজেপি। বিহারে এনডিএ জোট থেকে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি বেরিয়ে গিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের শরিক হয়েছে।

আরএলএসপি ময়দান ছাড়ায় ফাঁকা মাঠে গোল করে গেল এলজেপি। বিহারে এনডিএ জোট থেকে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি বেরিয়ে গিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের শরিক হয়েছে। নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারকে গালমন্দ পেড়ে উপেন্দ্র কুশওয়াহা রাহুল গান্ধীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই অবস্থায় বিহারে এনডিএ জোট নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। লোক জনশক্তি পার্টি এনডিএ থেকে বেরিয়ে যাবে নাকি এনডিএ-তে থাকবে তা নিয়ে ধোঁয়াশা ছিল।

আরএলএসপি বিদায়ে ফাঁকা মাঠে গোল এলজেপির, বিহারে বেঁচে থাকছে এনডিএ জোট

টি আসনে ভাগ বাটোয়ারা করা এখন সুবিধা হবে। লোকসভায় এলজেপিকে তাদের ছয়টি আসন ছেড়ে দিয়ে বাকী ১৭টি করে আসনে জেডিইউ ও বিজেপি লড়তে পারবে।

দীর্ঘ আলাপ-আলোচনার পর এই ফর্মুলাই চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিহারে এনডিএ জোটে আর ফাটল ধরছে না বলেই খবর। এছাড়া বিজেপি রাজ্যসভার একটি আসনও এলজেপিকে ছেড়ে দিতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে। ফলে সবমিলিয়ে এলজেপির দারুণ লাভ হল বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

দলীয় সূত্রে খবর, শনিবার বিহারের লোকসভা আসন নিয়ে সমঝোতার কথা একসঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও এলজেপি সুপ্রিমো রামবিলা পাসোয়ান মিলে করবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচনে বিহারে ৩০টি আসনে লড়াই করে বিজেপি পেয়েছিল ২২টি আসন। এসজেপি ৬টিতে লড়ে ৫টি ও আরএলএসপি ৪টিতে লড়ে ৩টি আসনে জয়লাভ করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+