কাজ না পেয়ে প্রতিবাদে চাকরিপ্রার্থীরা, বেধরক মার পুলিশের

প্রসঙ্গ একই, শুধু বদলে গিয়ে স্থান, কাল, পাত্র এবং প্রতিবাদীদের রোখার ধরন। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। চাকরি পাচ্ছে না উপযুক্তরা এই দাবি তা নিয়ে বছরের পর বছর প্রতিবাদের চিত্র দেখেছে বাংলা। এখনও সেই ছবি দেখা যাবে ধর্মতলা চত্বরে গেলেই। এবার এই শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে প্রতিবাদের ছবি দেখা গিয়েছে বিহারে। আর প্রতিবাদীদের আটকাতে পুলিশ বেধরক মারল সঙ্গে চালিয়ে দিল জলকামান। পুলিশের মারের ছবি নিয়ে উঠেছে নিন্দার ঝড়।

কী দেখা গিয়েছে ?

কী দেখা গিয়েছে ?

সোমবার পাটনায় নিয়োগে বিলম্বের বিরুদ্ধে বিক্ষোভকারী শত শত চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জ করা হল। ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে পাটনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে কে সিংকে তার বুকের কাছে জাতীয় পতাকা ধরে মাটিতে শুয়ে থাকা অবস্থায় একজন বিক্ষোভকারীকে লাঠি দিয়ে নির্দয়ভাবে আক্রমণ করতে দেখা যায়। এরপর প্রার্থীকে আমলা টেনে নিয়ে যান, এবং এই ভিডিও মূলত দেখা গিয়েছে এবং যা নিয়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।

ছত্রভঙ্গ করতে

ছত্রভঙ্গ করতে

এর পাশাপাশি, পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান প্রয়োগ করে। ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন পাটনার ডিএম ঘটনাটি খতিয়ে দেখতে। ডিএমও এই ঘটনায় তার আপত্তি প্রকাশ করেছেন।

কী বলেন তেজস্বী

কী বলেন তেজস্বী


কী বলেন তেজস্বী

একদিকে বিহারের নতুন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ১০ লাখ বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সিএম নীতীশ কুমার কোটা বাড়িয়ে ২০ লাখ করেছেন। তবে, যখন বেকাররা হাতে তেরঙ্গা নিয়ে চাকরি চাইতে বেরিয়েছিলেন, তখন পাটনার এডিএম প্রার্থীদের উপর লাঠি বর্ষণ করেছিলেন।
ডিডিসি ও সিটি এসপি (সেন্ট্রাল)সহ দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। পাটনার ডিএম চন্দ্রশেখর সিং ইন্ডিয়া টিভিকে বলেছেন, তাদের দুই দিনের মধ্যে ঘটনার বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অনুব্রতও জড়িত

অনুব্রতও জড়িত

পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মেয়ের চাকরি নিয়ে ইতিমধ্যে কেলেঙ্কারি সামনে এসেছে। এবার অনুব্রত মন্ডলের মেয়ের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। সেখানেও অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+