বঙ্গে ভোটের আগে চাঙ্গা বাম শিবির, বিহার ভোটের সাফল্যে উত্তেজনায় ফুটছে সিপিএম

বঙ্গে ভোটের আগে চাঙ্গা বাম শিবির, বিহার ভোটের সাফল্যে উত্তেজনায় ফুটছে সিপিএম

২৯টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। তাতে আশাতীত সাফল্য এসেছে বামেদের। ২৯টি আসনের মধ্যে ১৬ আসনে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। বিহার ভোটে বামেদের এই সাফল্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বামেদের টনিকের কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে বামেরা। রাজ্যের বাম নেতারাও বিহারের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন। মহাজোটই সরকার গড়বে বলে দাবি করেছেন বিহার সিপিআইএমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

বিহারে বামেদের উত্থান

বিহারে বামেদের উত্থান

ত্রিপুরায় মাণিক সরকারের পতনের পর শিবরাত্রির সলতের মতে একমাত্র কেরলই আশা জাগিয়ে রেখেছে বাম শিবিরে। কিন্তু বিহার বিধানসভা ভোটের ফলাফলে বামেরদের অভূতপূর্ব সাফল্য চাঙ্গা করেছে গোটা দেশের বাম কর্মী সমর্থকদের। বিহারে ২৯টি আসনে প্রার্থী দিয়েছিলেন বামেরা। তার মধ্যে ১৬টি আসনে জয় পেয়েছেন তাঁরা। মহাজোটই বিহারে সরকার গড়বে বলে আশাবাদী বিহার সিপিআইএমএসের সাধারণ সম্পাদক দিবাকর ভট্টাচার্য।

আরও ভাল হতে পারত ফল

আরও ভাল হতে পারত ফল

বিহারে মহাজোটের মধ্যে থেকেই আসন ভাগাভাগি করে লড়েছে বামেরা। আরও আসনে প্রার্থী দিতে পারলে আরও ভাল ফল করার সম্ভাবনা ছিল বলে মনে করছে সিপিআইএমএল। এমনিতেই মহাজোটের মধ্যে থেকেও নিজেদের অস্তিত্ব জাহির করেছে বামেরা। বিজেপি সাম্প্রদায়িক প্রচার তৃতীয় দফার ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করছেন তাঁরা।

অপশাসনের দায় একা নীতীশের নয়

অপশাসনের দায় একা নীতীশের নয়

বিহারে ভোটে এবার উল্লেখযোগ্য হারে কমেছে নীতীশ কুমারের ভোট। জেডিইউ-র ভোটের এই ধাক্কা স্বাভাবিক ছিল বলে মনে করছে বামেরা। যদিও এর জন্য কেবল নীতীশকে দায়ি করতে নারাজ তাঁরা। কারণ শুধু নীতীশ একা বিহার শাসন করেননি। তাতে শরিক ছিল বিজেপিও। তাই অপশাসনের সমান দায় বিজেিপরও রয়েছে। কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্ক বেড়েছে। তার অন্যতম কারণ সাম্প্রদায়িক প্রচার।

বঙ্গে চাঙ্গা বামেরা

বঙ্গে চাঙ্গা বামেরা

বিহার ভোটের পরেই এবার বিজেপির নজরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আগেই ২০০ আসনের টার্গেট বঙ্গের বিজেপি নেতাদের বেঁধে দিয়েছেন অমিত শাহ। এদিকে শাসক তৃণমূল কংগ্রেসে ক্ষোভ- বিক্ষোভ-দলবদল বাড়ছে। এই পরিস্থিতিতে শক্তিবৃদ্ধির পূর্ণ সুযোগ রয়েছে বামেদের। গত ১০ বছরে ধুয়ে মুছে সাফ হয়ে যাও বামেরা ফের ঘুরে দাঁড়াতে পারেন বঙ্গে। বিহারের ফলাফল তাঁদের সেই মনের জোর তৈরি করে দিয়েছে। বঙ্গের বাম নেতারাও তাই উত্তেজনায় ফুটছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+