বিহার নির্বাচনে নতুন প্রজন্মের ছড়াছড়ি! 'প্রবীণ' নীতীশ যেন 'অড ওয়ান আউট'

বিহারে ২০০৫ সালে নীতীশ কুমার যেবার প্রথমবার লালু প্রসাদকে হারিয়ে গদিতে বসেছিলেন, সেবার লালুর বদলে তিনি ছিলেন বিকল্প মুখ। এরপর ১৫ বছরে গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল। এর মাঝেই এক সময়ের চির প্রতিদ্বন্দ্বী আরজেডির সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ। পরে ফের মোদী বিরোধিতা ছেড়ে বিজেপির সঙ্গ নিতে বাধ্য হয়েছিলেন নীতীশ। তবে এবারের নির্বাচনে আগমন ঘটেছে পরবর্তী প্রজন্মের নেতাদের।

শ্রেয়সী সিংয়ের যোগদান বিজেপিতে

শ্রেয়সী সিংয়ের যোগদান বিজেপিতে

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে তথা আন্তর্জাতিক স্তরের শুটার শ্রেয়সী সিং রবিবারই যোগ দিয়েছেন বিজেপিতে। দিল্লিতে গেরুয়া শিবিরের হেডকোয়ার্টারে যোগ দিলেও বিহারকে ফোকাস করেই যে তাঁকে দলে নেওয়া হয়েছে তা স্পষ্ট। অনুমান করা হচ্ছে বিজেপি তাঁকে অমরপুর বা জামুই থেকে টিকিট দিতে পারে বিহার নির্বাচনে।

চিরাগ পাসোয়ানের এলাকাতে লড়তে পারেন শ্রেয়সী

চিরাগ পাসোয়ানের এলাকাতে লড়তে পারেন শ্রেয়সী

শ্রেয়সীর বাবা দিগ্বিজয় সিং একসময় ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। শ্রেয়সীর বাবা চন্দ্র শেখর সরকারের আমলে মন্ত্রী ছিলেন। মা পুতুল কুমারী ছিলেন প্রাক্তন সাংসদ। জামুই থেকে তাঁকে দাঁড় করানোর পিছনে মূল কারণ হতে পারে চিরাগ পাসোয়ানের ক্যারিশ্মাকে চ্যালেঞ্জ করা। প্রসঙ্গত, আসন সমঝোতা না হওয়ায় এনডিএ থেকে বেরিয়ে গিয়েছে এলজেপি।

ব্যাটন হাতে ময়দানে জুনিয়র পাসোয়ান

ব্যাটন হাতে ময়দানে জুনিয়র পাসোয়ান

এদিকে ২০১২ সালে রাজনীতিতে পা রেখেছিলেন চিরাগ পাসোয়ান। ২০১৪ সালে লোক জনশক্তি পার্টির হয়ে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিহারের জামুই কেন্দ্র থেকে। ২০১৮ সালে রামবিলাস পাসোয়ান ঘোষণা করেন, তিনি আর কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সে বছরই লোক জনশক্তি পার্টির জাতীয় সভাপতি ঘোষণা করা হয় চিরাগকে। ২০১৯ লোকসভা নির্বাচনেও জামুই আসন থেকে জয়ী হন চিরাগ। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এবার সরাসরি নীতীশের বিরুদ্ধে নেমেছেন তিনি।

বিরোধী শিবিরের মুখ তেজস্বী যাদব

বিরোধী শিবিরের মুখ তেজস্বী যাদব

এদিকে অন্যদিকে বিরোধী শিবিরের মুখ তথা আরজেডি নেতা তেজস্বী যাদবও কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন নীতীশ কুমারকে। একদা নীতীশের সরকারের উপমুখ্যমন্ত্রীর পদ সামলানো তেজস্বী এবার বিরোধী দলের ক্যাপ্টেন। সব বিতর্ক দূরে সরিয়ে রেখে মহাজোটের তরফে জানানো হল, বিহারে বিধানসভা নির্বাচনে বিরোধীদের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

নীতীশকে চ্যালেঞ্জ

নীতীশকে চ্যালেঞ্জ

সাংবাদিক সম্মেলন ডেকে বিরোধী মহাজোটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যের ২৩০ টি বিধানসভা আসনের মধ্যে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করবে ১৪৪ টিতে। তাঁদের জোটশরিক কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭০ টি আসন। বাম দলগুলি লড়বে ২৯ আসনে। আরজেডির ১৪৪টি আসনের মধ্যে কয়েকটি ছেড়ে দেওয়া হবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+