গঙ্গাসাগর ও কুম্ভ মেলায় উদ্ধারকাজ! সাঁতারু দিয়ে সাহায্য ভারত সেবাশ্রম সংঘের
গঙ্গাসাগর, কুম্ভমেলা-সহ নানা ধর্মীয় অনুষ্ঠানে তীর্থযাত্রীদের সহযোগিতায় এবারও নামছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।
গঙ্গাসাগর, কুম্ভমেলা-সহ নানা ধর্মীয় অনুষ্ঠানে তীর্থযাত্রীদের সহযোগিতায় এবারও নামছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। এবছর দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের উদ্ধার কাজে দেড় হাজার ও এলাহাবাদের কুম্ভমেলায় ৫০০ সাঁতারু দিয়ে সাহায্য করছে ভারত সেবাশ্রম সংঘ। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এ কথা জানিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

গঙ্গাসাগরে সহযোগিতা
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক বলেন , তীর্থযাত্রীদের গঙ্গাসাগরের যাত্রাপথে যাতে কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে লট নম্বর এইট ,কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি ও গঙ্গাসাগর মেলায় স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি পয়েন্টে যাত্রীদের সুবিধার জন্য ডাক্তারখানা ,ভ্রাম্যমান মেডিকেল ইউনিট এবং লাইফ জ্যাকেট পরিহিত সাঁতারু প্রস্তুত থাকবে যেকোনও সমস্যার মোকাবিলায়। সংঘের ক্যাম্পের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার লোককে নিঃশুল্ক খাবার বিতরণ ,গরিব ও দুঃস্থদের শীতবস্ত্র, কম্বলদান এমনকি রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে।

পুরীর সমুদ্রতটে প্রশিক্ষণ
ইতিমধ্যেই পুরীর সমুদ্রতটে এই সাঁতারু এবং স্বেচ্ছাসেবকদের কিভাবে মানুষকে উদ্ধার করা হবে তা নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে । সেইসব প্রশিক্ষিত যুবকদেরই এই দুই মেলায় নিয়োগ করা হচ্ছে।
এ বছর এলাহাবাদের কুম্ভমেলা শুরু হচ্ছে ১৫ জানুয়ারি থেকে। চলবে চৌঠা মার্চ পর্যন্তৃ। সেখানেও যাঁরা পূন্যস্নান করতে যাবেন, সেই সমস্ত তীর্থযাত্রীদের বিনামূল্যে ওষুধ ,অক্সিজেনের ব্যবস্থা করার পাশাপাশি জলে ডুবে গেলে বা অন্য কোনও ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে প্রশিক্ষিত সাঁতারুরা কাজ করবে বলে জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক।

কুম্ভমেলায় ভারত সেবাশ্রম সংঘ
কুম্ভ মেলার দায়িত্বে থাকা স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, শুধু তীর্থযাত্রীদের সহযোগিতাই নয় ,হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান ,দেবদেবীর মূর্তি এবং মডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে কুম্ভ মেলায়।
এছাড়া সুবৃহৎ মন্দির তৈরি করা হচ্ছে, যেখানে মহাদেবের ,ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র এবং শ্রী গুরু ভগবান আচার্যদেবের মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া সেখানে থাকছে বিভিন্ন দেবদেবীর মূর্তি।
সুসজ্জিত রামায়ণ ও মহাভারতের উজ্জ্বল ঘটনাবলীর ওপর নানা প্রদর্শনী থাকছে। মেলার ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশকে সমৃদ্ধ করার জন্য প্রতিদিন থাকছে ভজন ,কীর্তন ,হোম, যজ্ঞ, ভক্তিগীতি ,ধার্মিক এবং আধ্যাত্মিক প্রবচন ,ভাগবত কথা, পুজা আরতি এবং প্রসাদ বিতরণ।

থাকছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন , তীর্থযাত্রীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে সেলাইন, ইসিজি ,অক্সিজেনের যেমন ব্যবস্থা থাকছে তেমনি ২৪ ঘন্টা ডাক্তার থাকবে। সংঘের কলকাতা, দিল্লি, জম্মু, বারানসি ,পুষ্কর ,এলাহাবাদ ,গয়া ,পুরী , মুম্বই-সহ বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকবৃন্দ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কুম্ভ মেলায়।
সংঘের এইসব কাজের পাশাপাশি থাকছে সাধু-সন্ত পদযাত্রা। দেশ বিদেশ থেকে যে সমস্ত সাধু-সন্তরা এই কুম্ভ মেলায় আসেন তাদের থাকা খাওয়া এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান করতে সহযোগিতা করা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications