BF.7: শিয়রে করোনা, আজই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
BF.7: শিয়রে করোনা, আজই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করার পরেই আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এই বৈঠক হওয়ার আগে পর্যন্ত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নতুন করে কোনও নির্দেশিকা জারি করতে নিষেধ করা হয়েছে। দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একাধিক রাজ্যে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট BF.7। তবে এই নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার নতুন করে বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

দেশে করোনা সংক্রমণ ফের ছড়াতে শুরু করেছে। নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে। চিনে দাপিয়ে বেড়ানো বিএফ.৭ ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে দেশে। এদিকে গোটা দেশে শুরু হয়ে গিয়েছে বড়দিনের উৎসব। তাই আগে থেকেই সতর্ক মোদী সরকার। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তারপরেই আবার শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত মাণ্ডব্য বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যমমন্ত্রীদের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত কোনও রাজ্যকেই নতুন কোনও নির্দেশিকা জারি করতে নিষেধ করা হয়েছে।
দুপুর ৩টেয় হবে ভার্চুয়াল বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমনই শোনা যাচ্ছে। যদিও মোদীর যোগদান নিশ্চিত নয়। চিনে করোনা সংক্রমন নতুন করে ভয়াবহ আকার নিয়েছে। গবেষকরা সতর্ক করে জানিয়েছেন চিনে জানুয়ারির শেষে মারাত্মক আকার নেবে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই সাংহাইয়ের মেডিকেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। জানুয়ারির শেষে চিনে করোনা সংক্রমণ ১০ লক্ষ মনুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।
গবেষকদের কথা মাথায় রেখেই তৎপর ভারত। বড়দিনের উৎসবে যাতে ছড়িয়ে না পড়ে করোনা সংক্রমণ তার জন্য সতর্ক করা হয়েছে গোটা দেশকে। সব রাজ্যই ইতিমধ্যে সতর্কতা নিতে শুরু করেছে। আন্তর্জাতিক উড়ানে যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। যদিও অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। তবে আগে থেকে সতর্ক থাকার উপরে জোর দিচ্ছে সরকার।
করোনার চতুর্থ ওয়েভ নিয়ে আসবে এই ভ্যারিয়েন্ট এই নিয়ে সতর্ক করা হয়েছে। সেকারণে আগে থেকেই করোনার ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এবার আর ইনজেকশন নয় নাকের মাধ্যমেই করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে। ফলে অনেকটাই কাটবে আতঙ্ক। মানুষ করোনা টিকা নিতে আগ্রহ দেখাবে বলে মনে করছেন গবেষকরা। তবে এই নিয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।












Click it and Unblock the Notifications