Bengaluru Opposition Meeting: মহাজোটের নতুন নাম থেকে প্রচারের মূল অ্যাজেন্ডা, কী থাকছে বৈঠকের মূল বিষয়

মহাজোটের দ্বিতীয় দিনের বৈঠক। একে একে প্রায় সব অবিজেপি দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন বৈঠকস্থলে। গোটা দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে সেদিকে। মহাজোটের মহাবৈঠকের দিনেই আবার এনডিএ শিবিরও বৈঠকে বসছে।

এক কথায় বলতে গেলে টানটান উত্তেজনা রয়েছে রাজনৈতিক মহলে। কে কি বলছেন থেকে কার বডি ল্যাঙ্গুয়েজ কী সব দিকে শ্যেন দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের। মহাজোটের বৈঠক তো হচ্ছে। কিন্তু ২ দিন ধরে কী আলোচনা হচ্ছে এই মহাবৈঠকে। কেবল কি মোদী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না আরও কোনও অ্যাডেন্ডা রয়েছে।

Bengaluru Opposition Meeting

সকাল থেকই বেঙ্গালুরুতে রাজনৈতিক নেতাদের আনোগোনা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রে, আরজেডি, আম আদমি পার্টি, জেডিউই, ডিএমকে, এনসিপি সহ ২৬টি অবিজেপি দলের প্রতিনিধি রয়েছেন এই বৈঠকে। কী নিয়ে মূলত আলোচনা হবে এই বৈঠকে। অ্যাডেন্ডা গুলি কি?

শোনা যাচ্ছে এই মহাজোেটর মহাবৈঠকে একাধিক অ্যাজেন্ডা রয়েছে। তার মধ্যে প্রধান কয়েকটি অ্যাডেন্ডা হল, কী নাম হবে মহাজোটের। ইউপিএ-র নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে। ইউপিএর পরবির্তে কী নাম রাখা হবে মহাজোটের তা নিয়েই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বৈঠকে আরেকটি এবং সবচেেয় গুরুত্বপূর্ণ অ্যাডেন্ডা হল ২০২৪-র লোকসভা ভোট। এই ভোটে সর্বভারতীয় স্তরে কোন ইস্যুতে মহাজোটের সব দলগুলি প্রচার চালাবেন। কারণ একেক রাজ্যে একেক রকমের ইস্যু রয়েছে। কিন্তু একযোগে মোদী সরকারের বিরোধিতা করতে গেলে এমন একটি ইস্যু প্রয়োজন যেটা গোটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া মহাজোটের শক্তিপ্রদর্শনের জন্য কোন পথ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছিলেন যে যেখানে শক্তিশালী সেসেখানে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক এতে সুবিধা হবে ভোট ব্যাঙ্কের। সর্বভারতীয় ক্ষেত্রে মহাজোটের শক্তি প্রদর্শন করতে হলে সেই পথেই কি হাঁটতে হবে তা নিয়েও সিদ্ধান্ত নেওযা হবে।

আরেকটি বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে সেটি হল কো অর্ডিনেশন কমিটি। ২৬টি অবিজেপি দল এক মঞ্চে মোদী সরকারের বিরোধিতায় একজোট হচ্ছে। এখন সকলে এক সুরে কথা বললেও পরবর্তীকালে যে বিরোধ তৈরি হবে না সেটা নিশ্চিত করে বলা যায় না। সেকারণে কোনও ভাবে যে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি না হয় সেজন্য একটি কো-অর্ডিনেশন কমিটির প্রয়োজন রয়েছে। সেটাও চূড়ান্ত করা হতে পারে এই বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+