হরিদ্বারে আটকে বাঙালি তীর্যযাত্রীরা, রাজ্যে সরকারকে দায়ী করে বিক্ষোভ গঙ্গার ঘাটে
হরিদ্বারে আটকে বাঙালি তীর্যযাত্রীরা, রাজ্যে সরকারকে দায়ী করে বিক্ষোভ গঙ্গার ঘাটে
করোনা পরিস্থিতিতে যখন দেশে বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরানো হচ্ছে তখন হরিদ্বারে আটকে থাকা বাঙালি তীর্থযাত্রীরা এখনও ফিরতে পারছেন না। মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাবেই এই পরিস্থিতি বলে অভিযোগ করে বিক্ষোভ দেখান তাঁরা।

হরিদ্বারে বিক্ষোভ বাঙালি তীর্থযাত্রীদের
হরিদ্বারে এখনও আটকে রয়েেছন বাঙালি তীর্থ যাত্রীরা। মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাবে তাঁরা ফিরতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। প্রতিবাদে হরিদ্বারের বিষ্ণুঘাতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন তাঁরা। উত্তরাখণ্ডের পর্যটন আধিকারিকের সাহায্যে রাজ সরকারের কাছে সাহায্যের বার্তা দিয়েছেন পাঠিয়েছেন তাঁরা।

সংকটে বাঙালি তীর্থযাত্রীরা
হরিদ্বারে গত ৪০ দিন ধরে আটকে রয়েছে একাধিক বাঙালি তীর্থযাত্রী। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তাণদের ফেরানোর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। কোনও সাহায্যও তাঁরা পাচ্ছেন না বলে জানিয়েছেন। শরণার্থীদের মত অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন যাপন করছেন তাঁরা।

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগ
এদিকে বিভিন্ন রাজ্যে আটকে থাকা রাজ্যের শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানো হচ্ছে। ইতিমধ্যেই কেরল এবং রাজস্থান থেকে শ্রমিকরা এসে পৌঁছেছে। তবে মহারাষ্ট্র থেকে রাজ্যের শ্রমিকদের ফেরাতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি বলেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

রাজ্যকে চিঠি কর্নাটক সরকারের
এদিকে কর্নাটকে রাজ্যের কতজন শ্রমিক রয়েছেন তা জানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। আগেরদিনই তিনি পরিযায়ী শ্রমিকদের থেকে যেতে বলে তিনটি ট্রেন বাতিল করেছিলেন। পরে সমালোচনার চাপে ফের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications