রাজভবনে ৭১টি গাছ রোপন করে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জগদীপ ধনখড়ের

রাজভবনে ৭১টি গাছ রোপন করে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জগদীপ ধনখড়ের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজ। সকাল থেকেই একাধিক রাজনৈিতক নেতা তাঁকে টুইটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবনে ৭১িট গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর ৭১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জগদীপ ধনখড়ের

আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের একাধিক কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি। সেই মত মোদীর জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশে কর্মসূচি শুরু করে দিয়েছে বিজেপি। কলকাতায় রাজ্যপাল জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ৭১টি গাছ রোপন করেছেন। তিনি বলেছেন জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ, সেকারণে গাছ লাগানো উচিত।' প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জগদীপ ধনখড়ের সুসম্পর্ক রয়েছে। একুশের বিধানসভা ভোটের সময় থেকে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

এদিন সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টুইটে। তিনি লিখেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।' শুধু রামনাথ কোবিন্দ নন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইটে অমিত শাহ লিখেছেন, 'দেশের প্রিয় নেতা নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটে তিনি প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে এদিন তাঁরই লোকসভা কেন্দ্র বারাণসীতে ৭১টি প্রদীপ জ্বালানো হয়। এবং ৭১ কেজি লাড্ডু বিতরণ করা হয়।দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছে বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার মধ্যরাতে ৭১ ফুট লম্বা কেক কাটলেন তাঁরা। কেকের আকার ছিল সিরিঞ্জের মতো। ভোপালের লালঘাটি চৌরাহাতে এই কেক কাটা হয়। কেকে লেখা ছিল, 'নমো টিক্কার জন্য মোদীজিকে ধন্যবাদ।' অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন কর্মী প্রধানমন্ত্রীর ছবি সহ সাদা টি-শার্ট পরেন। তাঁদের হাতে ছিল পোস্টারও। প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশে সর্বাধিক টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। বিেজপির মেডিকেল সেলের তরফে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে।

Recommended Video

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যপালের শুভেচ্ছা বার্তা | Oneindia Bengali

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদীকে টুইটে রাহুল গান্ধী লিখেছেন শুভজন্মদিন মোদীজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। টুইটে মোদীজিেক জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+