অবিশ্বাস্য : ৫০০ টাকায় স্মার্টফোন! বাজারে আনছে ভারতীয় সংস্থা!
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক ভারতীয় সংস্থা Ringing Bells ভারতে আনতে চলেছে ৫০০ টাকায় স্মার্টফোন। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। আগামীকাল অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রিকর এই স্মার্টফোন প্রকাশ করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের সঙ্গে যুক্ত এই ভারতীয় সংস্থা Ringing Bells। নতুন এই ফোনের নাম Freedom 251. নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নকে স্বার্থক করতেই এত কম দামে স্মার্টফোন আনা হচ্ছে বলে দাবি সংস্থার। [এই ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনার কথা ভাবছেন? দেখে নিন কোন ফোনে কী ফিচার, দামই বা কত!]

গত মাসেই Ringing Bells মধ্যবিত্তের পকেটসাধ্য 4G স্মার্টফোন Smart 101 বাজারে এনেছিল। যার দাম ছিল ২,৯৯৯ টাকা। [(ছবি) স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ উপায়]
বর্তমানে বাজারে সবচেয়ে কম দামের স্মার্টফোন বলতে ১৫০০ টাকা দামের ফোন। গত বছর ডাটাউইন্ড নামের সংস্থা ঘোষণা করে অনিল আম্বানীর রিলায়েন্স কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন (যার দাম হবে মাত্র ৯৯৯ টাকা) বাজারে আনতে চলেছে। যদিও এখনও এই ফোন বাজারে আসেনি। [(ছবি) দেখে নিন সেরা চাইনিজ স্মার্টফোন যা দেখেই পছন্দ হবে]
আপাতত Ringing Bells-এর এই নতুন ফোনের অন্যান্য ফিচার, নির্দিষ্ট মূল্য, ডিজাইন সম্পর্কে কিছু জানানো হয়নি। আগামীকাল ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরই সমস্ত কৌতুহলের অবসান হবে। [প্রযুক্তির মাত্রাছাড়া ব্যবহারে ক্রমশ অমনোযোগী আট থেকে আশি]












Click it and Unblock the Notifications