মদ নিষিদ্ধ গুজরাটে রাস্তায় গড়াগড়ি বিয়ার, চলল লুঠপাট

গুজরাটের রাস্তাতেই একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ছড়িয়ে পড়ল বহু বিয়ার ক্যান। সুযোগ ছাড়লেন স্থানীয় বাসিন্দারাও। চলল দেদার লুঠপাট।

গুজরাটে কঠোরভাবে নিষিদ্ধ মদ্যপান। কিন্তু সেই গুজরাটের রাস্তাতেই একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে ছড়িয়ে পড়ল বহু বিয়ার ক্যান। সুযোগ ছাড়লেন স্থানীয় বাসিন্দারাও। চলল দেদার লুঠপাট। গত রবিবার ঘটনাটি ঘটেছে ভদোদরা- আহমেদাবাদ এক্সপ্রেসওয়ের ওপর ধুমদ নামে একটি গ্রামের কাছে। তবে বেআইনিভাবে কে বা কারা এই বিয়ার নিয়ে যাচ্ছিলেন তা জানা যায়নি।

মদ নিষিদ্ধ গুজরাটে রাস্তায় গড়াগড়ি বিয়ার, চলল লুঠপাট

রবিবার এক্সপ্রেসওয়ের ওপর মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। মুখ থুবড়ে পড়ে সেলেরিও গাড়িটি। আর সেই গাড়ি থেকেই রাস্তায় ছড়িয়ে পড়ে বহু বিয়ারের ক্যান। খবর পাওয়া মাত্রই গাড়িটির ওপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয় মানুষজন। রাস্তা থেকে কুড়িয়ে এমনকী গাড়ি থেকেও লুঠ করা হয় বিয়ারের ক্যান। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে বিয়ারের ক্যান হাওয়া।

মদ নিষিদ্ধ গুজরাটে রাস্তায় গড়াগড়ি বিয়ার, চলল লুঠপাট

তবে কে বা কারা এই বিয়ারের ক্যান বেআইনিভাবে নিয়ে যাচ্ছিল তা জানা যায়নি। দুর্ঘটনার পরেই পলাতক গাড়িচালক। এমনকী গাড়ির নম্বরপ্লেট পর্যন্ত উধাও। কঠোরভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কীভাবে এত বিয়ারের ক্যান পুলিশের নজর এড়িয়ে ঢুকল সেই প্রশ্নের উত্তর নেই পুলিশ-প্রশাসনের কাছে। সংবাদসংস্থা এএনআই এই ছবি প্রকাশ করার পর রীতিমত অস্বস্তিতে পড়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+