তাউকটে নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল, আমোল দেননি বার্জের ক্যাপ্টেন, তার জেরেই মর্মান্তিক পরিণতি
তাউকটে নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল, আমোল দেননি বার্জের ক্যাপ্টেন, তার জেরেই মর্মান্তিক পরিণতি
ঘূর্ণিঝড় তাউকটে নিয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল বার্জের ক্যাপ্টেনকে। এমনই দাবি করেছেন চিফ ইঞ্জিনিয়ার। ১ সপ্তাহ আগেই ঘূর্ণিঝড় নিয়ে জানানো হয়েছিল ক্যাপ্টেনকে। তাতে আমোল দেননি ক্যাপ্টেন। তাঁর এই উদাসীনতার কারণেই নির্মম মৃত্যু হয়েছে এতো জনের। এখনও পর্যন্ত ৩৭ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাউকটের তাণ্ডব
টানা তিনদিন ধরে তাণ্ডব চালিয়েছে তাউকটে। আসার আগে থেকেই উথাল-পাথাল আরব সাগর। উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে উপকূলে। আগে থেকেই সতর্ক ছিল মহারাষ্ট্র, গোটা, কেরল,কর্নাটক, গুজরাত। কিন্তু তাতেও হয়নি। তাউকটে গ্রাস করেছে একাধিক প্রাণ। লন্ডভন্ড সৌরাষ্ট্র। জল থই থই শহর থেকে রাজপথ। তাউকটের তাণ্ডবে বিপর্যস্ত গুজরাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বার্জে সলিল সমাধি
উথাল পাথাল আরপ সাগরে তাউকটের গ্রাসে প্রাণ গিয়েছে পি ৩০৫ নম্বর বার্জে। উত্তাল সমুদ্রের টাল সামলাতে পারেনি বার্জটি। একাধিক কর্মী সেখানে ছিল। অনেককেই সেদিন উদ্ধার করতে পেরেছে বায়ুসেনা। কিন্তু আবহাওযা খারাপ থাকার কারণে অনেককেই সেই বার্জ থেকে উদ্ধার করা যায়নি। কার্যত সলিল সমাধি হয়েছে তাঁদের। এখনও পর্যন্ত ৩৭ জনের দেহ উদ্ধার করেছে সেনা। আরও দেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানতেন ক্যাপ্টেন
বার্জের ক্যাপ্টেনকে ঘূর্ণিঝড় তাউকটের সম্পর্কে এক সপ্তাহ আগেই সতর্ক করা হয়েছিল। এমনই দাবি করেছেন চিফ ইঞ্জিনিয়ার রহমান শেখ। িতনি নিয়েও সেখানে আটকে ছিল। মোট ১৮৮ জনকে উদ্ধার করা হয়েছিল সেই বার্জ থেকে। তিনি দাবি করেছেন কোম্পানি এবং ক্যাপ্টেন ঠিক গুরুত্ব সহকারে নেয়নি তাউকটেকে। যার পরিণতিতে এতো মানুষের মৃত্যু হয়েছে।

বার্জের দুর্ঘটনা
চিফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন জলের তোড়ে বার্ডে ফাটল দেখা দিয়েছিল। সেটা থেকেই জল ঢুকতে শুরু করে। তিনি জানিয়েছেন লাইফ বোটে করে উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে অধিকাংশতেই লিক দেখা দেয়। মাত্র ২টো কাজ করছিল। শেষে উদ্ধার কাজে নামে নৌসেনা।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications