বড়দিনের সপ্তাহে পাঁচদিন বন্ধ ব্যাঙ্ক! পরিষেবা শিকেয় ওঠার সম্ভাবনা ধর্মঘটের জেরে
২১ থেকে ২৬ ডিসেম্বরে মাঝে শুধু ব্যাঙ্ক খোলা ২৪ ডিসেম্বর। বাকি পাঁচদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। ফলে বিপাকে পড়বেন সাধারণ গ্রাহকরা।
২১ থেকে ২৬ ডিসেম্বরে মাঝে শুধু ব্যাঙ্ক খোলা ২৪ ডিসেম্বর। বাকি পাঁচদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। ফলে বিপাকে পড়বেন সাধারণ গ্রাহকরা। ডিসেম্বরের শেষে বড় দিনের প্রাক্কালে গ্রাহকরা ব্যাঙ্ক পরিষেবা নিয়ে চিন্তায় পড়েছেন। আগামী ২১ ও ২৬ ডিসেম্বর দুদিন ব্যাঙ্ক ধর্মঘট পালিত হবে। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত বেসরকারি ব্যাঙ্ক পরিষেবাও।

কেন্দ্রের নির্দেশে রুগ্ন ব্যাঙ্কগুলিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রের সেই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে এআইবিওবি। এবং ২৬ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে ইএফবিইউ। ফলে ওই দুইদিন ব্যাঙ্কের কোনও কাজ হবে না।
২১ ডিসেম্বরের পর ২২ ও ২৩ ডিসেম্বর শনি ও রবিবার। ফলে ওই দুইদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরদিন অর্থাৎ ২৪ ডিসেম্বর সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে। কিন্তু তারপরেই বড়দিন অর্থায ২৫ ডিসেম্বর। ওইদিনও ব্যাঙ্ক ছুটি। আর বড়দিনের পরেই ফের ব্যাঙ্ক ধর্মঘট ২৬ ডিসেম্বর। এই সপ্তাহটা কাটবে ছুটিতে ছুটিতেই।
এই অবস্থায় ২১ থেকে ২৬ ডিসেম্বর মাত্র একদিন ২৪ ডিসেম্বর কাজ হবে ব্যাঙ্কে। বাকি পাঁচদিন কাজ বন্ধ। তাই পরিষেবা পাবেন না কোনও গ্রাহক। তবে ব্যাঙ্কের তরফে আশ্বস্ত করা হয়েছে ধর্মঘটের দুদিন ব্যাঙ্ক খোলা না থাকলেও, খোলা থাকবে এটিএম। তবে অন্যান্য কাজকর্ম হবে না টানা তিনদিন। সোমবারের পর আবার দুদিন বন্ধ। তাই যাবতীয় কাজ সেরে রাখতে হবে আগে। কেননা মাঝের একদিন মাত্র পরিষেবা মিলবে।












Click it and Unblock the Notifications