বাংলাদেশিদের কিডনি পাচার হত অস্ত্রোপচারের পর? দিল্লিতে গ্রেফতার নামকরা মহিলা চিকিৎসক

ভারত - বাংলাদেশের মধ্যে কিডনি পাচারচক্রের হদিশ। তদন্তে গ্রেফতার হলেন ভারতের এক নাম করা হাসপাতাল প্রতিষ্ঠানের চিকিৎসক৷ দিল্লি পুলিশ এই চিকিৎসককে গ্রেফতার করেছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

চিকিৎসক বিজয়া কুমারী ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের সঙ্গে জড়িত৷ ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। কিন্তু কীভাবে চলত এই কিডনি পাচারচক্র? ৫০ বছর বয়সী এই মহিলা চিকিৎসকই বা কীভাবে জড়িয়ে আছেন এই পাচারচক্রের সঙ্গে?

Police

ওই চিকিৎসক 'যথার্থ' নামে এক হাসপাতালে অস্ত্রোপচার করতেন। সেখানেই এই অপকর্ম হত। কিডনি পাচারচক্রের সঙ্গে তিনি জড়িয়েছিলেন। ১৫ থেকে ১৬ টি অস্ত্রোপচার তিনি করেছেন ওই হাসপাতালে। অস্ত্রোপচারে কিডনি সরানো হয়েছে। যাদের কিডনি সরানো হয়েছে, তাদের অনেকেই বাংলাদেশের নাগরিক৷ পাচারকারীদের হয়ে এই মহিলা চিকিৎসক এই অস্ত্রোপচার করতেন। ২০২১ - ২৩ সালের মধ্যে এই অস্ত্রোপচার হয়েছিল। এই কথা পুলিশের তদন্তে সামনে এসেছে।

দিল্লি পুলিশ একাধিক নাড়িয়ে দেওয়া তথ্য দিয়েছে৷ রাজধানীতে একাধিক কিডনি পাচারচক্র সক্রিয়। তারই একটির সঙ্গে জড়িত এই মহিলা চিকিৎসক। সম্প্রতি পুলিশ এই পাচারচক্রের তিন জনকে গ্রেফতার করেছিল। তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ একাধিক তথ্য পেয়েছে বলে খবর।

দরিদ্র বাংলাদেশিদের লোভ দেখিয়ে ভারতে নিতে আসা হত। যে সব হাসপাতালে এই চক্র সক্রিয় সেখানে পরীক্ষা নীরিক্ষা হত। কিডনি প্রতিস্থাপন হত। বাংলাদেশিদের শরীর থেকে কিডনি বার করা হত৷ ভারতে মানুষের শরীরের কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে কেউ অঙ্গ দান করতে পারেন। সেক্ষেত্রে দাতা ও গ্রহিতার সঠিক নাম, পরিচয় ও প্রমাণপত্র জমা দিতে হয় সরকারের কাছে।

বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের নকল কাগজ ও তথ্য দেওয়া হত। এই চক্রটি বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের কিডনি কেনাবেচা করত৷ এক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশনের অফিসে ভুয়ো তথ্য জমা দিত৷ এমন মারাত্মক খবরও সামনে এসেছে।

চিকিৎসক বিজয়া কুমারী দিল্লির চিকিৎসা জগতের পরিচিত মুখ৷ ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের উপদেষ্টা পদে তিনি রয়েছেন। কিডনি প্রতিস্থাপনের সার্জেন তিনি। 'যথার্থ' হাসপাতালের ভিজিটিং কনসালট্যান্ট ও সার্জন হিসেবেও তাঁর নাম আছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাকে বরখাস্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+