৭১ তম জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে ৭১টি গোলাপ পাঠালেন শেখ হাসিনা! জানেন 'বিশেষ বার্তায়' কী বললেন?

বিশ্বের প্রভাবশালীদের তালিকাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার তাঁর ৭১ তম জন্মদিন। গোটা দেশে একাধিক কর্মসূচী নিয়েছে বিজেপি। কোথাও ৭১ ফুট দীর্ঘ কেক কেটে জন্মদিন পালন করা হচ্ছে তো আবার কোথাও ৭১ কেজি লাড্ডু

বিশ্বের প্রভাবশালীদের তালিকাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার তাঁর ৭১ তম জন্মদিন। গোটা দেশে একাধিক কর্মসূচী নিয়েছে বিজেপি। কোথাও ৭১ ফুট দীর্ঘ কেক কেটে জন্মদিন পালন করা হচ্ছে তো আবার কোথাও ৭১ কেজি লাড্ডু বিলি করা হয়েছে।

৭১টি গোলাপ পাঠালেন শেখ হাসিনা

আবার এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্র বারানসীতে বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। যেমন গঙ্গাঘাটজুড়ে ৭১টি প্রদীপ জ্বালানো হয়েছে। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন বিরোধী দলের প্রতিনিধিরাও। অভিষেক থেকে শুরু করে অনেক বিরোধী নেতাই প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বহু রাষ্ট্রনেতা। তবে মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে সবথেকে সেরা উপহারটি এসেছে প্রতিবেশি বাংলাদেশ থেকে।

উল্লেখ্য, প্রতিবেশি বাংলাদেশেঢ় সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো। বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে ভারতের আত্মীয়তাটা একটু অন্যরকমের। খারাপ সময়ে হাসিনার পাশে থেকেছেন প্রয়াত প্রণব মুখপাধ্যায়। এমনকি ৭১ এর যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যুদ্ধ লড়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানকে কার্যত তুলোধোনা করা হয়। বর্তমানেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত রয়েছে ভারতের।

প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালেন শেখা হাসিনা। ৭১ তম জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে ৭১টি লাল গোলাপ পাঠালেন হাসিনা। শুধু তাই নয়, বাংলা, হিন্দি এবং ইংরেজিতে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তাও দিয়েছেন হাসিনা। তাঁর এই বার্তা ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০ দিন ধরে নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনা নিয়েছে বিজেপি৷ এই ২০ দিনে 'সেবা ও সমর্পণ' কর্মসূচী পালন করবেন বিজেপি নেতা কর্মীরা৷ এবার এই কর্মসূচীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীর করে রাখতে ১৭ সেপ্টেম্বরে ২কোটি টিকাকরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তবে সূত্রের খবর, প্রায় ২ কোটি ভ্যাকসিন ইতিমধ্যে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরাকরি আধিকারিকদের টিকাকরণের গতি দ্বিগুন করতে বলা হয়েছে৷ একই সঙ্গে বিজেপির এই ২কোটি টিকার লক্ষ্যমাত্রা সফল করতে বেশ কয়েকদিন ধরে ৮ লক্ষ স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দিয়ে আজকে মাঠে নামানো হয়েছে৷

শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত ১.৭৫ কোটি টিকাকরণ সম্পন্ন হয় দেশে। এখন অনেকটাই সেই সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, নিজের দলের শীর্ষ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে সারা দেশে বিভিন্ন জায়গাতে বড় বড় হোডিং লাগিয়েছেন বিজোপি নেতারা। বাংলাতেও সকাল থেকে তোরজোড় চলছে। বিভিন্ন জায়গাতে লাড্ডু খাওয়ানো হয় বিজেপির তরফে। এছাড়াও একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে দলের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+