বাংলাদেশ অনুপ্রবেশ বড় সমস্যা, বিজেপিতে যোগ দেওয়ার আগে বিস্ফোরক চম্পাই সোরেন
বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে নিজের সর্বশেষ অবস্থান জানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। এদিন তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। তারপরে জানান, তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে চম্পাই সোরেন বলেছেন, গত সপ্তাহে তিনি একটি চিঠির মাধ্যমে ঝাড়খণ্ড-সহ সারা দেশের মানুষের সামনে তাঁর মতামত তুলে ধরেছিলেন। তারপর তিনি ঝাড়খণ্ডের মানুষের সঙ্গে দেখা করেছেন এবং জানার চেষ্টা করেছেন।

চম্পাই সোরেন বলেছেন, কোলহান অঞ্চলের লোকের তাঁর প্রতিটি পদক্ষেপে পাশে দাঁড়িয়েছেন। তাঁরা রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের বিরুদ্ধে বলেছেন। তিনি অভিযোগ করেছেন, দলে এমন কোনও ফোরাম ছিল না, যেখান থেকে তিনি নিজের ব্যথা প্রকাশ করতে পারেন। চম্পাই সোরেন আরও বলেন, তাঁর থেকে সিনিয়র নেতারা স্বাস্থ্যগত কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন।
চম্পাই সোরেন বলেছেন, ২০০০ সালে তৈরি হওয়া ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতাল পরগনা অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশ একটা বড় সমস্যা। তিনি বলেছেন অনুপ্রবেশকারীরা সেইসব বীরদের বংশধরদের জমি দখল করে আছে, যাঁরা জল, বন ও ভূমির লড়াইয়ে ব্রিটিশদের দাসত্ব মেনে নেয়নি। তিনি আরও বলেছেন, তাদের কারণে আমাদের মা-বোন-কন্যাদের মর্যাদা সংকটে।
झारखंड आंदोलनकारी, आदरणीय शिबू सोरेन जी के हनुमान, झारखंड मुक्ति मोर्चा के सबसे वरिष्ठ नेता, पूर्व मुख्यमंत्री श्री @ChampaiSoren जी को जोहार !
— Sita Soren (@SitaSorenMLA) August 27, 2024
भारतीय जनता पार्टी परिवार में आपका स्वागत है .. pic.twitter.com/Ut7Y81RZgj
তিনি বলেন, অনুপ্রবেশকারীরা, যারা আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতি করছে, তাঁদের থামানো না গেলে সাঁওতাল পরগনায় আমাদের সমাজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পাকুড়, রাজমহল-সহ অনেক জায়গায় তাদের সংখ্যা আদিবাসীদের থেকে বেশি হয়ে গিয়েছে। তিনি বলেন, রাজনীতি ছাড়াও এই ইস্যুটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, তাহলেই আদিবাসীদের অস্তিত্ব রক্ষা পাবে।
চম্পাই সোরেন ৩০ অগাস্ট বিজেপিতে যোগ দিতে চলেছেন। তিনি বলেছেন, অদিবাসীদের পরিচয় ও অস্তিত্ব রক্ষার এই সংগ্রামে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিশ্বাস প্রকাশ করে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
झारखंड आंदोलनकारी, आदरणीय शिबू सोरेन जी के हनुमान, झारखंड मुक्ति मोर्चा के सबसे वरिष्ठ नेता, पूर्व मुख्यमंत्री श्री @ChampaiSoren जी को जोहार !
— Sita Soren (@SitaSorenMLA) August 27, 2024
भारतीय जनता पार्टी परिवार में आपका स्वागत है .. pic.twitter.com/Ut7Y81RZgj
চম্পাই সোরেনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মাসখানেক আগে অভিযোগ করেছিলেন, হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারী আদিবাসী মহিলাদের বিয়ে করছে, ঝাড়খণ্ডে জমি কিনছে, যা ভবিষ্যতে আদিবাসীগের জনসংখ্যা হ্রাস করবে। তিনি বলেছিলেন, যদি দেশের কোথাও আদিবাসীদের জনসংখ্যা জনগণ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে তাদের জমি, জনসংখ্যা এবং সংরক্ষণের জন্য শ্বেতপত্র প্রকাশ করা হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications