বাংলাদেশ নিয়ে অমিত শাহের জ্ঞান সীমিত, ভুল বোঝাবুঝি নিয়ে প্রশ্ন তুললেন হাসিনার মন্ত্রী
বাংলাদেশ নিয়ে অমিত শাহের জ্ঞান সীমিত, ভুল বোঝাবুঝি নিয়ে প্রশ্ন তুললেন হাসিনার মন্ত্রী
বাংলাদেশ (bangladesh) নিয়ে অমিত শাহের (amit shah) জ্ঞান সীমিত। ঠিক এই ভাষাতেই বাংলাদেশ নিয়ে অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ করল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রী (foreign minister) একে আব্দুল মোমেন বলেছেন, এই ধরনের মন্তব্য দুদেশের মধ্যে ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি করে।

বাংলাদেশ নিয়ে অমিত শাহ
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে অমিত শাহ সম্প্রতি বলেছিলেন, বাংলাদেশের গরিব মানুষ ভারতে আসেন। যেসব মানুষ ভারতে আসেন, সেদেশে তাঁদের কাছে পর্যাপ্ত খাবার থাকে না।

অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ বাংলাদেশের
অমিত শাহের ওই মন্তব্যের প্রতিবাদ করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে অমিত শাহের জ্ঞান সীমিত। তিনি আরও বলেছেন, এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্যই নয়, যেই সময় দুদেশের মধ্যে সম্পর্ক অনেক গভীরে। এই ধরনের মন্তব্য দুদেশর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে বলেও মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছেন, বিশ্বে অনেক জ্ঞানী মানুষ রয়েছেন। অনেকে দেখে বোঝা যায় না। কিন্তু বাংলাদেশ নিয়ে অমিত শাহের মন্তব্য সীমিত। কেননা বাংলাদেশে না খেতে পেয়ে কেউ মারা যায় না।

গত বছরেও অমিত শাহের মন্তব্য নিয়ে অসন্তোষ ছিল বাংলাদেশের
গত বছরে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে দেশ উত্তাল ছিল সিএএ আর এনআরসি নিয়ে। সেই সময় বিভিন্ন দেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন অমিত শাহ। প্রকাশিত খবর অনুযায়ী তিনি বলেছিলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করছে। সেই সময়ও অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন এই বিদেশমন্ত্রীই। তিনি অমিত শাহের মন্তব্যকে মিথ্যা বলে দাবি করে বলেছিলেন, ভারতকে তারা অত্যন্ত সহিষ্ণু দেশ বলেই মনে করেন। তিনি বলেছিলেন, ভারত এমন কিছু করবে না, যাতে অপরের ক্ষতি হবে। যদিও সেই সময় কেন্দ্রের তরপে জানিয়ে দেওয়া হয়েছিল অমিত শাহ বর্তমান বাংলাদেশের সরকার সম্পর্কে কিছুই বলেননি। তিনি সেনা শাসনে বাংলাদেশের হাল নিয়ে বলেছিলেন বলে জানানো হয়েছিল কেন্দ্রের তরফে।

ভারত সফর বাতিল করেছিলেন একাধিক মন্ত্রী
গত বছরের শুরুর দিকে ভারত সফর বাতিল করেছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রকাশিত খবর অনুযায়ী সিএএ নিয়ে বিক্ষোভের জেরে ভারতে আসেননি হাসিনা সরকারের অর্থমন্ত্রী। ভারত সফর বাতিল করেছিলেন বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications