যোগ দিবসে তাক লাগানো কীর্তি বাবা রামদেবের! কোন তালিকায় সামিল হল তাঁর নাম
বিশ্বযোগ দিবসে নয়া রেকর্ড গড়লেন বাবা রামদেব। এদিন রাজস্থানে যোগ গুরু বাবা রামদেব সহ ১.০৫ লক্ষ মানুষ এক যোগে যোগ অভ্যাস করেছেন।
বিশ্বযোগ দিবসে নয়া রেকর্ড গড়লেন বাবা রামদেব। এদিন রাজস্থানে যোগ গুরু বাবা রামদেব সহ ১.০৫ লক্ষ মানুষ এক যোগে যোগ অভ্যাস করেছেন। এত সংখ্যক মানুষের একসঙ্গে যোগভ্যাস করার ঘটনা জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই যোগ অভ্যাসের আসরে অংশ নেওয়ার নিরিখে এই ঘটনা নজির স্থাপন করেছে।

চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসে যোগগুরুর রামদেবের নেতৃত্বে এই নজির স্থাপন নিঃসন্দেহে একটিবড় ঘটনা। রাজস্থানের কোটায় মহাসমারোহে এই বৃহত্তম যোগভ্যাসের আসর বসে। বিশ্বে প্রথমবার বড় মাত্রায় এরকম কোনও যোগের আসর দেখা যায়। আসরে অংশ নেওয়া প্রতিটি প্রতিযোগীর গণনা করা হয় তাঁদের এন্ট্রির বারকোড দেখে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় সমস্ত প্রতিযোগীর ওপর। এদিন, ভোর ৫টা থেকে শুরু হয় এই আসর।
Lakhs of Yogis practiced #YogaInKota today with CM @VasundharaBJP & @Ach_Balkrishna and made the Guinness World Record, @GWR for highest number of people practising Yoga together. 100+ other world records in Yoga were also made 🙏 pic.twitter.com/lD6e8m6V4K
— Swami Ramdev (@yogrishiramdev) June 21, 2018
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে শুধু বাবা রামদেবের নামই জায়গা করে নেয়নি, প্রতিটি প্রতিযোগীর নামও এদিন জায়গা করে নেন এদিনের আসরে। তালিকায় নাম ওঠে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে,জেলাশাসক গৌরব গোয়েলের।












Click it and Unblock the Notifications