৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেত্রী কঙ্গনা রানাউত
নয়াদিল্লি, ২৮ মার্চ : ফের সময় এসেছে দেশের বিভিন্ন প্রদেশেপ বিভিন্ন ভাষার চলচ্চিত্র ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র সম্মানে সম্মানিত করার। কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা।
পুরস্কার পর্বের মূল পর্যায়ে সেরা ছায়াছবির পুরস্কার পেল এসএস রাজামৌলির বাহুবলী। সেরা পরিচালকের পুরস্কার পেলেন সঞ্জয় লীলা বনশালী। বাজিরাও মস্তানি ছবির পরিচালনার জন্য় পুরস্কার পেয়েছেন সঞ্জয়। পিকু ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হলেন কিংবদন্তী তারকা অমিতাভ বচ্চন। তনু ওয়েডস মনু রিটার্নস ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত।

সেরা বাংলা ছবির পুরস্কার পেল শঙ্খচিল।
কঙ্গনা রানাউতের জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কঙ্গনা ঘণিষ্ঠরা জানিয়েছেন, "গত সাত বছরে ইন্ডাস্ট্রিতে উন্নত থেকে উন্নততর হয়েছে কঙ্গনার অভিনয়, অভিনেতা হিসাবে পরিপক্ক কঙ্গনা। আর ওর পরিশ্রমেরই ফল পেয়েছে ও।"
জাতীয় পুরস্কার পেয়ে বেজায় খুশি সঞ্জয় লীলা বনশালিও। "মূলস্রোতের ছবি হোক, আর্টফিল্ম কিংবা প্যারালাল ছবি, পরিচালক এবং চিত্রনাট্যকার কঠোর পরিশ্রম করেন ছবির জন্য। আর আমি এই পুরস্কার জেতা আমার কাছে পরমানন্দদায়ক।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications