Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মানবপ্রীতি ২০২১-এ সবার উপরে আজিম প্রেমজি, জানেন প্রতিদিন কত দান করেন তিনি

এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১ অনুসারে উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম হাসিম প্রেমজিকে সবচেয়ে উদার সমাজসেবী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১ অনুসারে উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম হাসিম প্রেমজিকে সবচেয়ে উদার সমাজসেবী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। ৭৬ বছর বয়সি প্রতিষ্ঠাতা ২০২০-২০২১ অর্থবছরে মোট ৯৭১৩ কোটি টাকা দান করেছিলেন। এর অর্থ প্রতিদিন মোট ২৭ কোটি টাকা তিনি দান করেছেন। তাঁর এই মানবপ্রীতি স্বর্ণাক্ষরে উল্লেখিত থাকবে তালিকার সবার উপরে।

মানবপ্রীতিতে সবার উপরে প্রেমজি, প্রতিদিন কত দান করেন তিনি

শুধু উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম হাসিম প্রেমজি নন, এই তালিকায় স্থান পেয়েছে অন্যান্য প্রতিষ্ঠাতাদের নামও। একটি সম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে, যারা এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১-এ জায়গা করে নিয়েছেন। এই তালিকায় যাঁরা এসেছেন, তাঁরা প্রত্যেকেই মানবপ্রীতির তালিকায় জায়গা করে নেওয়ার আগে অনন্য কীর্তিসাধন করেছেন।

এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১-এ কারা রয়েছেন

  • আজিম হাশিম প্রেমজি, উইপ্রো : তাঁর দান ৯,৭১৩ কোটি টাকা।
  • শিব নাদার, এইচসিএল টেকনোলজিস: ১২৬৩ কোটি টাকা।
  • মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ: ৫৭৭ কোটি টাকা।
  • কুমার মঙ্গলম বিড়লা, আদিত্য বিড়লা গ্রুপ: ৩৭৭ কোটি টাকা।
  • নন্দন নিলেকানি, ইনফোসিস: ১৮৩ কোটি টাকা।
  • হিন্দুজা পরিবার, হিন্দুজা গ্রুপ: ১৬৬ কোটি টাকা।
  • বাজাজ পরিবার, বাজাজ গ্রুপ: ১৩৬ কোটি টাকা।
  • গৌতম আদানি, আদানি গ্রুপ: ১৩০ কোটি টাকা
  • অনিল আগরওয়াল, বেদান্ত: ১৩০ কোটি টাকা
  • বর্মন পরিবার, ডাবর ইন্ডিয়া: ১১৪ কোটি টাকা

এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চনও। তিনি মোট 15 কোটি টাকা দান করে এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১-এ স্থান করে নিয়েছেন। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও অন্যতম সেরা অভিনেতা। তাঁর এই মানবপ্রীতি তালিকায় স্থান পাওয়াও বিশেষ তাৎপর্যপূর্ণ।

এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১-এর তালিকায় মোট ন'জন মহিলাও রয়েছেন। রোহিনী নিলেকানি ফিলানথ্রপি-র রেহিনী নিলেকানি ৬৯ কোটি টাকা অনুদান দিয়ে এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১-এ জায়গা করে নিয়েছেন। এরপরে ইউএসভি-র চেয়ারম্যান লীনা গান্ধী তেওয়ারি রয়েছেন। তিনি মোট ২৪ কোটি টাকা দান করেছেন। আনু আগা যিনি থার্ম্যাক্সের নেতৃত্ব দেন। একটি শক্তি এবং পরিবেশ প্রকৌশল ব্যবসাও রয়েছে তাঁর। তিনি মোট ২০ কোটি টাকা দান করে তালিকায় স্থান করে নিয়েছেন৷ তালিকার মোট ৩১ শতাংশ মুম্বইয়ের। মুম্বইকররাই নেতৃত্ব দিয়েছে তালিকায়। নয়াদিল্লি ১৭ শতাংশ আর বেঙ্গালুরু ১০ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+