যাঁদের রায়ে আজ রামলালা ফিরছেন অযোধ্যায়, তাঁদেরও আমন্ত্রণ জানানো হল প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে
অযোধ্যার রাম মন্দিরের রায় দিয়েছিলেন যে বিচারপতিরা তাঁদেরও আমন্ত্রণ জানানো হল প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। চার বছর আগে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠার ঐতিহাসিক রায় দেয়। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠার অনুষ্ঠানে সেই পাঁচ বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চার বছর আগে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন। প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ প্রাক্তন বিচারপতি এসএ বব্দে, এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক ভূষণ এবং প্রাক্তন বিচারপতি এস আবদুল নাজির। ২০১৯ সালে এই ঐতিহাসিক রায় দিয়েছিলেন তাঁরা।

তাঁদের এই ঐতিহাসিক রায়ের পরেই ৫০০ বছরের বিতর্কের অবসান ঘটেছিল। সেই রায়ের পরেই আজকের এই ঐতিহাসিক দিন অনুষ্ঠিত হতে চলেছে। সেকারণে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাঁচ বিচারপতি ছাড়াও সলিসিটর জেনারেল তুষার মেহেতা এবং অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনিই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান করবেন। সেকারণে ১১ দিন আগে থেকে অনুষ্ঠান শুরু করেছিলেন। মাটিতে শুচ্ছেন একবেলা খাচ্ছেন, নারকেলের জল খেয়ে আছেন তিনি। আজ থেকে ২ দিন মন্দির বন্ধ থাকবে। ২২ তারিখ খুলবে মন্দিরের দরজা। ইতিমধ্যেই রামলালার কালো পাথরের মূর্তি বসানো হয়েছে । ৫১ ফুটের কালো পাথরের মূর্তি বসানো হয়েছে। তার সামনে পুরনো রামলালার মূর্তিও বসানো হবে বলে জানানো হয়েছে।
রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখার জন্য ১১ হাজার অতিথি উপস্থিত থাকবেন। তার মধ্যে শিল্পপতি থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটার সহ একাধিক অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আজ যোগী আদিত্যনাথ গিয়ে পরিদর্শন করেছেন অযোধ্যা। তিনি হনুমান গৃহে পুজো করেছেন। সেই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠার সব জিনিস খতিয়ে দেখেছেন তিনি।












Click it and Unblock the Notifications