Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ayodhya: চার মাসের মধ্যে রাম মন্দিরের ছাদে লিক, জল পড়ছে টপ টপ করে

এক বছর পেরোতে না পেরোতেই নির্মাণে গলদ ধরা পড়ল। বর্ষার প্রথম বর্ষণেই রাম মন্দিরের ছাদ থেকে জল লিক করছে। অর্থাৎ জল চুঁইয়ে পড়তে শুরু করেছে। ছাদে তেমন কোনও ড্রেনেজ সিস্টেম না থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই জানিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

চলতি বছরের জানুয়ারি মাসেই উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। ২০১৯ সালের ঐতিহাসিক রায়ের পর নির্মাণ কাজ শুরু হয়েছিল। পাঁচ বছরের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করা হয় রাম মন্দিরের। চলতি বছরের ২৫ জানুয়ারি রামমন্দিরের গ্র্যান্ড ওপেনিং হয়েছিল। তার পর চার মাস পেরোতে না পেরোতেই এইভাবে মন্দিরের ছাদ েথকে জল পড়তে শুরু করে দিয়েছে।

ayodhya ram mandir

প্রথম বর্ষণেই এই দশা হয়ে বাকি বর্ষা তো পড়ে রয়েছে। তখন কী হবে তাই নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র জৈন জানিয়েছেন মন্দির তৈরিতে কোনও কার্পণ্য করা হয়নি ঠিকই। কিন্তু মন্দিরের ছাদের নিকাশি ব্যবস্থা ঠিক মতো তৈরি করা হয়নি। সেকারণে ছাদে জল জমে যাচ্ছে আর সেই জমে থাকা জলই লিক করছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে অসন্তোষ শুরু হয়ে গিয়েছে। নির্মাণে গলদের অভিযোগ তুলেছেন অনেকেই। ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে প্রধান ইঞ্জিিনয়য়ারকে। এই নিয়ে কর্তৃপক্ষকে পরিস্থিতি খতিয়ে দেখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে ছাদ সাড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নৃপেন্দ্র মিশ্র ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন সেখানকার পরিস্থিতি। এখনও নির্মাণের কাজ শেষ হয়নি। চলতি বছরের জুলাই মাসে এই কাজ শেষ হবে। ডিসেম্বর মাসে এই মন্দিরের কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

মন্দিরের দর্শন করলে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। লোকসভা ভোটের আগে তড়িঘড়ি এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তড়িঘড়ি মন্দিরের দরজা খোলা হয়েছিল পুন্যার্থীদের। ভোটের জন্য তড়িঘড়ি এই কাজ করা হয়েছে। অযোধ্যার মেয়র গীরিশ পতি ত্রিপাঠি বলেছেন পরিস্থিতি সামাল দিতে তোরজোর শুরু হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের কংগ্রেসের প্রধান এই নিয়ে কটাক্ষ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+