Ram Mandir Inauguration Live: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী গোটা বিশ্ব

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জমকালো অনুষ্ঠানে সজ্জিত অযোধ্যা। সোমবার এই রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে অযোধ্যা নগরীকে সাজানো হয় ফুল দিয়ে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২২ জানুয়ারিতে উদ্বোধনী অনুষ্ঠানের পর ২৩ জানুয়ারি থেকে মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। একনজরে আজকে সারাদিনের লাইভ আপডেট।

Ram Mandir Inauguration Live: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী গোটা বিশ্ব

Jan 22, 2024, 10:55 pm IST

ধামির উৎসব পালন

বাজি পুড়িয়ে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
Jan 22, 2024, 10:44 pm IST

অমিত শাহের শ্রদ্ধা নিবেদন

দিল্লিতে নিজের বাসভবনে পরিবার সহ রামজ্যোতি প্রজ্জ্বলন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Jan 22, 2024, 8:21 pm IST

আলোকিত অযোধ্যার আকাশ

আতসবাজির আলোয় ঢাকা পড়ল অযোধ্য়ার আকাশ। আলোকিত হয়ে উঠল গোটা অযোধ্য়া। রামলালার আগমনে উৎসবের মেজাজে গোটা অযোধ্যা, সারা দেশ।
Jan 22, 2024, 8:01 pm IST

নেপালেও উচ্ছ্বাস

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরে নেপালের জনকপুরে মা জানকী মন্দিরে প্রজ্জ্বলিত হল প্রদীপ।
Jan 22, 2024, 7:49 pm IST

রামজ্য়োতি প্রজ্জ্বলন মোদীর

দিল্লিতে নিজ বাসভবনে রামজ্য়োতি প্রজ্জ্বলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি।
Jan 22, 2024, 5:37 pm IST

সকলে রামভক্ত

বামমুকুন্দ আচার্য বলেছেন, পাঁচশো বছরের প্রতীক্ষা সইতে হয়েছে। সমস্ত সনাতনীদের ধন্যবাদ। আমরা সকলে রামের ভক্ত।
Jan 22, 2024, 5:13 pm IST

রামমন্দিরে ধনুষ

রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তামিল তারকা ধনুষও। দক্ষিণের অনেক তারকাই এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন।
Jan 22, 2024, 5:09 pm IST

রামে বিভোরে দুনিয়া

সারা দেশ, দুনিয়া রামের ভাবে বিভোর হচ্ছে। অসাধারণ অনুভূতি। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের পর বললেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর।
Jan 22, 2024, 4:59 pm IST

অনুপ আনন্দিত

অযোধ্যায় আসতে পেরে দারুণ আনন্দিত ভজন সম্রাট অনুপ জলোটা। তিনি বলেন, গত ৬৩ বছর ধরে আমি ভজন গাইছি। এরপরে আরও বেশি করে গাইব। আমার হৃদয় আনন্দিত।
Jan 22, 2024, 4:49 pm IST

সর্বধর্মের বার্তা ইমামের

ধর্ম আলাদা হতে পারে, বিচার আলাদা হতে পারে তবে আমাদের সকলের জন্য রাষ্ট্র সবার ওপরে। হিন্দু-মুসলমান সহাবস্থান, এটাই আমাদের ভারতবর্ষ। এমনটাই বার্তা দিলেন নিখিল ভারত ইমাম অর্গানাইজেশনের প্রধান ডঃ ইমাম উমের আহমেদ ইলয়াসি।
Jan 22, 2024, 4:14 pm IST

খুলে গেল রাইপুরের রাম মন্দির

খুলে গেল রাইপুরের রাম মন্দির
প্রায় ৮০০ কিলোমিটার দূরে সরযূ তীরে অযোধ্যায় যখন রামলালার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা ঘিরে রাম ভক্তদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গল মহলেও একই ছবি। সোমবার রাইপুরের সিমলিতেও শ্রীরামচন্দ্র, লক্ষণ, সীতা ও হনুমানের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি মন্দিরের দরজাও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো
Jan 22, 2024, 4:05 pm IST

আবেগপ্রবণ জগৎগুরু রামভদ্রচারিয়া

রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পর আবেগপ্রবণ হয়ে পড়লেন জগৎগুরু রামভদ্রচারিয়া। এটি একটি চমৎকার দিন বলে কেঁদে ফেললেন তিনি।
Jan 22, 2024, 3:52 pm IST

রাম মন্দির ঘুরে দেখলেন রাম চরণ

রাম মন্দির ঘুরে দেখলেন রাম চরণ। চমৎকার এই রাম মন্দির। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে আমি ধন্য। জানালেন দক্ষিণী অভিনেতা রাম চরণ
Jan 22, 2024, 3:40 pm IST

প্রাণপ্রতিষ্ঠার সময় চোখের জল ধরে রাখতে পারেননি পবন কল্যাণ

আজকের দিনটি আমার জন্য বেশ আবেগপূর্ণ । প্রাণপ্রতিষ্ঠার সময় আমি চোখের জল ধরে রাখতে পারেনি: পবন কল্যাণ (জনসেনা প্রধান)
Jan 22, 2024, 3:31 pm IST

শ্রমিকদের গায়ে পুষ্পবৃষ্টি

রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকদের ওপরে পুষ্পবৃষ্টি করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jan 22, 2024, 3:21 pm IST

রাম দর্শন সন্তদের

রাম মন্দির উদ্বোধনের পর সাধু-সন্তরা ভিতরে এসে প্রভু শ্রীরামের দর্শন করলেন। অনুষ্ঠানের পর একে একে ভিতরে এলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্তরা।
Jan 22, 2024, 3:11 pm IST

সৌজন্য বিনিময় মোদীর

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর ভিভিআইপি অতিথি অভ্যাগতদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুকেশ আম্বানি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, উপস্থিত ছিলেন বলিউডের তারকারাও।
Jan 22, 2024, 3:01 pm IST

রাম চেতনার উৎস

এই মন্দির রামের আধারে জাতীয় চেতনার উৎস। রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি, রাম ভারতের ভাবনা, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jan 22, 2024, 2:41 pm IST

রামের কাছে ক্ষমা চাইলেন মোদী

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে ক্ষমা চেয়ে নিলেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, আমাদের নিশ্চয়ই কোনও খামতি থেকে গিয়েছিল, যার জন্য কয়েক শতাব্দী অপেক্ষা করতে হল।
Jan 22, 2024, 2:27 pm IST

রামলালা এখন থাকবেন মন্দিরে

রামলালা আর তাবুতে থাকবেন না, তিনি এখন থেকে মন্দিরে বিরাজ করবেন। প্রাণ প্রতিষ্ঠার পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে শুরুতেই এই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jan 22, 2024, 2:10 pm IST

প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত ভাগ করে নিলেন নবীন

রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের লাইভ সম্প্রচার বাড়িতে বসে দেখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সঙ্গে ছিলেন ভিকে পাণ্ডিয়ান।
Jan 22, 2024, 2:00 pm IST

রামযুগে প্রবেশ...

আজ সারা দেশ রামময় হয়ে গিয়েছে। মনে হচ্ছে আমরা ত্রেতা যুগে প্রবেশ করেছি। বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Jan 22, 2024, 1:53 pm IST

উপোস ভাঙলেন মোদী

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সাঙ্গ হওয়ার পরে উপোস ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jan 22, 2024, 1:44 pm IST

মোদীকে রেপ্লিকা উপহার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাম মন্দিরের রেপ্লিকা উপহার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Jan 22, 2024, 1:36 pm IST

দন্ডবৎ প্রণাম মোদীর

রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে দন্ডবৎ প্রণাম সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jan 22, 2024, 1:12 pm IST

দেখুন রামলালার বিগ্রহ

রামলালার মূর্তি উন্মোচিত অযোধ্যায়। সমাপ্ত হল রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। নিজভূমে অধিষ্ঠিত ভগবান শ্রীরাম।
Jan 22, 2024, 12:59 pm IST

রামলালার আরতি মোদীর

রামলালার আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম জন্মভূমিতে অযোধ্যার মন্দিরে তৈরি হল এক নয়া ইতিহাস। পুজোর সমস্ত রীতি মেনে এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল।
Jan 22, 2024, 12:48 pm IST

রীতি পালন মোদীর

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পুজোর সমস্ত রীতি পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jan 22, 2024, 12:36 pm IST

উন্মোদিত রামলালার মূর্তি

দেখুন ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি যার প্রাণপ্রতিষ্ঠা হল আজ অযোধ্য়ার রাম মন্দিরে।
Jan 22, 2024, 12:34 pm IST

মূর্তি উন্মোচন রামলালার

রামলালার মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পুজোয় বসেন তিনি।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+