অযোধ্যা মামলায় মধ্যস্থতায় 'সুপ্রিম' নির্দেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন
সুপ্রিমকোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে অযোধ্যা মামলা নিয়ে একটি ৩ সদস্যের প্যানেল তৈরি করতে হবে। যারা আট সপ্তাহের মধ্যে এই মামলা নিয়ে রিপোর্ট দেবে।
সুপ্রিমকোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে অযোধ্যা মামলা নিয়ে একটি ৩ সদস্যের প্যানেল তৈরি করতে হবে। যারা আট সপ্তাহের মধ্যে এই মামলা নিয়ে রিপোর্ট দেবে। এতদিন পর্যন্ত অযধ্যা মামলায় ২.২৭ একর জমির প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের রায়ের সাপেক্ষে ১৪ টি মামলা দায়ের হয়েছে। এবার সেই মামলা ঘিরেই নতুন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। একনজরে দেখে নেওয়া যাক, এই মামলা নিয়ে ৫ টি গুরুত্বপূর্ণ বিষয়।

প্যানেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
সুপ্রিম কোর্ট জানিয়েছে ৩ সদস্যের গুরুত্বপূর্ণ প্যানেল তৈরি করতে হবে। এই প্যানেলের প্রধান হিসাবে থাকবেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কাইফুল্লা,সঙ্গে থাকবেন শ্রী শ্রী রবি শঙ্কর, আইনজীবী ও মধ্যস্থতা বিষয়ক বিশেষজ্ঞ শ্রীরাম পঞ্চু।

প্যানেলের ডেডলাইন!
প্যানেলকে জানানো হয়েছে ১৫ মার্চ থ্কে ১৫ মে-র মধ্যে অযোধ্যা মধ্যস্থতা সংক্রান্ত তথ্য দিতে। উল্লেখ্য, মে মাসেই গোটা দেশ লোকসভা নির্বাচনের জন্য মুখিয়ে থাকবে।

মিডিয়ার বিষয়ে নির্দেশ
মিডিয়াকে বারণ করা হয়েছে মধ্যস্থতা সংক্রান্ত কোনও রকমের গোপন বিষয়ের তথ্য যেন সরবরাহ না করা হয়। গোটা বিষয়ে যেন গোপনীয়তা বজায় রাখা হয়।

মধ্যস্থতার বিষয় নিয়ে কীর কী মত?
মধ্যস্থতার বিষয়টি নিয়ে যখন সুপ্রিম কোর্টে আলোচনা করা হয়, তখন জানানোর আগে, নিরমোহি আখারা বাদে সবক'টি হিন্দু সংগঠনই এই মধ্যস্থতার বিষয়টি সমর্থন করে। অন্যদিকে, সমস্তক'টি মুসলিম সংগঠনগুলি এই মধ্যমস্থতার সমর্থন করে।












Click it and Unblock the Notifications