Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ayodhya: উদ্বোধনের আগেই চড়ছে পারদ, উদ্ধবকে চড়া বার্তা রাম মন্দিরের প্রধান পুজারির

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিতর্ক প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। এবার সরাসরি রাম মন্দিরের প্রধান পুরোহিত উদ্ধব ঠাকরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে দাবি করেছিলেন তিনি রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার কোনও আমন্ত্রণ পাননি।

কিন্তু তাঁকে রাম মন্দিরের উদ্বোধনে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তিনি ঠিক চলে আসবেন। তার পল্টা জবাবে রাম মন্দিরের প্রধান পুজারি জানিয়েছেন কেবল আমন্ত্রিতরাই আসতে পারবেন এখানে। তাঁদের জন্যই সেদিন জায়গা থাকবে অযোধ্যায়।

Ayodhya

অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুজারি আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, যাঁরা রাম ভক্ত কেবল তাঁদেরই আমন্ত্রণ পাঠানো হয়েছে। বিজেপি এই নিেয় লড়াই করছে এই ধারনা একেবারেই ভুল বলেও মন্তব্য করেছেন তিিন। রামমন্দিরের উদ্বোধন কোনও রাজনৈতিক বিষয়ও নয়। আবার রাজনৈতিক ইস্যুও নয়। যাঁরা রামের ভক্ত তাঁদের কাছে এটা জীবনের সবচেয়ে বড় বিষয়। এদিন ভক্তদের সবচেয়ে বড় প্রাপ্তির দিন বলে পাল্টা উদ্ধব ঠাকরেকে িনশানা করেছেন তিনি।

এদিকে উদ্ধব ঠাকরে দাবি করেছেন তিনি মোদী সরকারের কাছ থেকে কোনও রকম আমন্ত্রণ পত্র পাননি। যদিও মোদী সরকার দািব করেছিলেন সব রাজনৈতিক দলের নেতা এবং সবরাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। তারপাল্টা নিশানা করে উদ্ধব বলেছেন তিনি কোনও আমন্ত্রণ পত্র পাননি। তবে তাতে তাঁর কিছু যায় আসে না। রাম লাল্লা সকলের কাজেই তাঁকে সেদিন সেখানে যাওয়া থেকে কেউ বাধা দিতে পারবেন না।

এদিন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকেও তীব্র নিশানা করেছেন রাম মন্দিরের প্রধান পুজারি। সঞ্জয় রাউত কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন যে, বিজেপি আর কয়েকদিন পরে হয়তো রামকে ভোটের প্রার্থী হিসেবে ঘোষণা করবে। এই নিয়ে সরাসরি সঞ্জয় রাউতকে নিশানা করেছেন অযোধ্যার মন্দিরের প্রধান পুরোহিত।

এদিকে বামেরা ইতিমধ্যেই সেই উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না বলে জানিয়ে দিয়েছে। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে মোদী সরকার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। সেকারণে তাঁরা এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না। তার পাল্টা জবাবে বিজেপি নিশানা করে বলেছে সবাইকেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তবে শ্রীরাম যাঁদের চাইবেন তাঁরাই কেবল আসবেন। এদিকে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছেন তিনিও রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+