মিলেছে পরিষ্কার শহরের মর্যাদা, এবার 'নীরব' শহরের লক্ষ্যে কাজ কংগ্রেস শাসিত রাজ্যে
স্বচ্ছ ভারত অভিযানে পরিষ্কার শহরের মর্যাদা পেয়েছে মধ্যপ্রদেশের ইন্ডোর। এবার কর্তৃপক্ষ চেষ্টা করছেন, শব্দ দূষণের ওপরও পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে। কার্যত নীরব শহরে পরিণত করার টার্গেট নেওয়া হয়েছে।
স্বচ্ছ ভারত অভিযানে পরিষ্কার শহরের মর্যাদা পেয়েছে মধ্যপ্রদেশের ইন্ডোর। এবার কর্তৃপক্ষ চেষ্টা করছেন, শব্দ দূষণের ওপরও পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে। কার্যত নীরব শহরে পরিণত করার টার্গেট নেওয়া হয়েছে। ৩০ লক্ষ জনসংখ্যার ইন্ডোর মধ্যপ্রদেশের বানিজ্যিক রাজধানী।

সরকারের পরিকল্পনা
শহরে শব্দের ওপর নিয়ন্ত্রণ আনতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। সাউন্ড অ্যাপ্লিফাইং সিস্টেমের ওপর নিয়ন্ত্রণের পাশাপাশি শহর জুড়ে স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

টার্গেট মার্চ ২০২১
ইন্ডোরকে শব্দ দূষণ মুক্ত করতে টার্গেটও রাখা হয়েছে। জেলাশাসক লোকেশ কুমার জাতভ জানিয়েছেন, শহরকে নীরব শহরে পরিণত করতে মার্চ ২০২১কে টার্গেট রাখা হয়েছে। শহরের মানুষকে এব্যাপারে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

৩৯ টি সাইলেন্ট জোন চিহ্নিত
জেলাশাসক আরও জানিয়েছেন ৩৯ টি সাইলেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে, মধ্য প্রদেশের হাইকোর্টের বেঞ্চ যেখানে রয়েছে, ওল্ড এজ হোম, হাসপাতাল, শিক্ষা কেন্দ্র। এইসব জায়গায় প্রেসার হর্ন, সাউন্ড অ্যাপ্লিফায়ার এবং লাউড স্পিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শহরের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা
বিয়ে বাড়িতে অ্যাপ্লিফায়ার ব্যবহার করা হয়। সেই কারণে তার শব্দ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বিভিন্ন কমিউনিটি সঙ্গে কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications