Manipur On Alert: ড্রোন-রকেটের সাহায্যে হামলা, মণিপুর মোতায়েন হল অ্যান্টি ড্রোন স্কোয়াড, জারি হাই অ্যালার্ট
Manipur On Alert: নতুন করে ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। জিরিবাম জেলায় নতুন করে জাতিগত হিংসার ঘটনা ঘটেছে। আর তাতে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগেই ড্রোন-রকেটের সাহায্যে হামলা হয়েছে উত্তর-পূর্ব এই রাজ্যে। আর এরপরেই এই হিংসার ঘটনা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনার পরেই মণিপুর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অ্যান্টি ড্রোন ফোর্স। সেনাবাহিনীকেও সতর্ক করা হয়েছে পাশাপাশি জিরিবাম জেলায় যে কোনও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কুমার জানিয়েছেন, এহেন নির্দেশিকা আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে (Manipur On Alert) ।

পাশাপাশি একজোট হয়ে যাতায়াত কিংবা অস্ত্র নিয়ে চলাফেরার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত প্রায় দেড় বছর ধরে উত্তপ্ত মণিপুর। শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়। এখনও পর্যন্ত বহু মানুষ ঘর ছাড়া। দিনের পর দিন জারি রাখা হয় কার্ফু।
গত কয়েক মাস পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও, গত পাঁচদিনে নতুন করে সে রাজ্যে চরম উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার রাতে এক বৃদ্ধকে হত্যার কয়েক ঘণ্টা পরে উত্তেজিত জনতা ইম্ফলে মণিপুর রাইফেলসের দুই ও সাত নম্বর সদর দফতর থেকে অস্ত্র লুটের চেষ্টা করে। যদিও নিরাপত্তা বাহিনী সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। একের পর এক হামলার ঘটনা ঘটে। এমনকি ড্রোন-রকেটের সাহায্যে হামলা চালায় কুকি জঙ্গিরা। এমনটাই অভিযোগ। আর এরপরেই হাই অ্যালার্ট সে রাজ্যে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications