সাইবার ক্রাইমের উপর কোর্স করে ATM লুট! কেন এমন সিদ্ধান্ত? ব্যক্তির কাণ্ডে শোরগোল
সাইবার অপরাধ শেখার কোর্স করতে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত নিজেই অপরাধ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন। হ্যাঁ ঠিক এমন ঘটনাই ঘটেছে হায়দরাবাদের মিয়াপুর এলাকায়। পুলিশ জানিয়েছে যে, ওই ব্যক্তি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বাসিন্দা। তিনি ATM থেকে টাকা চুরি করার সময় ধরা পড়েন।

গত রবিবার গভীর রাতে পুলিশের কাছে একটি ফোন আসে। অভিযোগ ছিল যে, এক ব্যক্তি এটিএমে সন্দেহজনক ভাবে টাকা তোলার চেষ্টা করছেন। খবর পেয়েই দ্রুত মিয়াপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানেই হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ধৃতের নাম ভাদ্দে কাটামাইয়া (Vadde Katamaiah)। তিনি সাইবার অপরাধ সংক্রান্ত একটি প্রশিক্ষণ কোর্স করার জন্য হায়দরাবাদে এসেছিলেন। সেই কোর্সেই তিনি কিছু নির্দিষ্ট সংস্থার এটিএমের প্রযুক্তিগত খুঁটিনাটি তথ্য সম্পর্কে ধারণা পান। আর সেই জ্ঞানই তিনি চুরির কাজে ব্যবহার করেন।
পুলিশ জানিয়েছে যে, ওই ব্যক্তি এটিএম মেশিনের ভেতরে একটি বিশেষ যন্ত্র বসিয়ে দিতেন। ফলে গ্রাহক টাকা তুলতে গেলে মেশিন থেকে টাকা বেরোত না। গ্রাহকরা মনে করতেন লেনদেন ব্যর্থ হয়েছে এবং সেখান থেকে চলে যেতেন। এরপর অভিযুক্ত ওই যন্ত্র খুলে আটকে থাকা টাকা নিয়ে নিতেন।
পুলিশ আরও জানিয়েছে যে, এই ঘটনায় আরও এক অভিযুক্ত রয়েছেন, তাঁর নাম রামাঞ্জনেয়ুলু (Ramanjaneyulu)। তিনি পলাতক। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি ধৃত ব্যক্তি এর আগে আর কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় অপরাধ দমনের প্রশিক্ষণ কীভাবে অপরাধের হাতিয়ার হয়ে উঠছে সেই নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications