Atishi Oath Ceremony: নয়া মুখ্যমন্ত্রী পেল দিল্লি, শপথ নিলেন অতীশী, মন্ত্রিসভায় আর কারা পেলেন জায়গা?

Atishi Oath Ceremony: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতীশী। দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনা তাঁকে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে এদিন আরও বেশ কয়েকজন আম আদমি বিধায়ক মন্ত্রী পদের জন্যে শপথ নিয়েছেন। ঐতিহাসিক মুহূর্তে দিল্লির রাজভবনে উপস্থিত ছিলেন প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ছিলেন অতিশী বাবা-মা সহ গোটা পরিবার। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও এক মহিলা দিল্লির মতো রাজ্যের দায়িত্বে। গত কয়েকদিন আগেই আবগারি মামলায় জামিন পান অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই নাটকীয় মোড় (Atishi Oath Ceremony) !

Atishi Oath Ceremony

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন কেজরিওয়াল। জানান, বিচার ব্যবস্থা তাঁকে মুক্তি দিয়েছে। কিন্ত্যু জনতার আদালতে পাঁশ করার কথা বলেন। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকবেন না বলে ঘোষণা করেন আপ সুপ্রিমো। একই সঙ্গে আগামী নভেম্বর মাসে যাতে দিল্লির নির্বাচন করা যাতে সম্ভব হয় সেই আবেদন নির্বাচন কমিশনের কাছে রাখেন।

এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অতিশীর নাম ঘোষণা করেন কেজরিওয়াল। আজ দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অতিশী। তবে তাঁর আগে সুষমা স্বরাজ এবমগ শিলা দীক্ষিত মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। ফলে অতিশীর সামনে বড় চ্যালেঞ্জ। তা কতটা রাখতে পারবেন সেদিকে নজর থাকবে।

বলে রাখা প্রয়োজন, কেজরিওয়ালের মন্ত্রিসভায় ১৩ টি দফতর সামলেছেন অতিশী। যার মধ্যে অর্থ,পিডাবলুডি, পাওয়ার, শিক্ষার মতো দফতরও সামলেছেন। তবে এখন নিজের হাতে কোন কোন দফতর রাখেন সেদিকেও নজর থাকবে।

এদিন আরও চার জন আপ বিধায়ক মন্ত্রী পদে শপথ নেন। রয়েছেন সৌরভ ভরাদ্দাজ (Saurabh Bharadwaj), ইমরান হুশেন (AAP MLA Imran Hussain), মন্ত্রী পদে শপথ নেন মুকেশ ওলয়াত (AAP MLA Mukesh Ahlawat), শপথ নিয়েছেন কৈলাশ গেহলট (Kailash Gahlot)। কেজরির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতর সামলানোর অভিজ্ঞতা আছে। ফের একবার তাঁকে মন্ত্রী করা হচ্ছে।

এদিন শপতঘ বাক্য পাঠ করার আগে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যান অতীশী। দীর্ঘক্ষন আলোচনা হয়। অন্যদিকে আপ নেতা গোপাল রাই বলেন, টার্গেট স্পষ্ট। অরবিন্দ কেজরিওয়াল যে কাজ শুরু করেছিল সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। সামনেই আবার শীত আসছে। দুষণ একটা বড় চ্যালেঞ্জ। এখন থেকেই এই বিষয়ে কাজ শুরু করতে হবে। তবে দীর্ঘ কয়েক বছরে আপ সরকার দিল্লির মানুষের জন্যে অনেক কাজ করেছে। শিক্ষা থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। তবে আগামীদিনে আরও কাজ করারকথা বলেন গোপাল রাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+