Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anubrata Mondal: অবশেষে জেলমুক্তি, ২ বছর পর খোলা হাওয়ায় শ্বাস নিলেন কেষ্ট

অবশেষে জেল থেকে ছাড়া পেলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। জামিন পেয়েছিলেন শুক্রবারেই। কিন্তু কাগজপত্র আর বন্ডের টাকা জমা দিতে সময় লেগে গেল আরও তিন দিন। শেষ পর্যন্ত সব ঠিক ঠাক করে সোমবার রাতেই তিহার জেল থেকে বেরোলেন তিনি। সেখানে হাজির হয়ে গিয়েছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।

আগেই জামিনে ছাড়া পেয়েছিলেন সুকন্যা মণ্ডল। বাবাকে নিতে হাজির হয়ে গিয়েছিলেন তিনি। জেল থেকে বেরিয়েই মেয়ের হাত ধরেন কেষ্ট। আগের থেকে অনেকটাই রোগা হয়ে গিয়েছেন তিনি। প্রায় ৩০ কেজি ওজন নাকি কমে গিয়েছে অনুব্রত মণ্ডলের।

Anubrata Mondal

একেবারেই বদলে গিয়েছে চেহারা। এই অনুব্রত মণ্ডলের সঙ্গে ২ বছর আগের বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল জেলা সভাপতির চেহারার কোনও মিল নেই। সেই মেজাজটাই যেন হারিয়ে গিয়েছে। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি মঙ্গলেই বোলপুরে পা রাখবেন কেষ্ট। আগামীকাল আবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বোলপুরে।

বোলুপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলেকি মঙ্গলেই নেত্রীর সঙ্গে দেখা হবে কেষ্টর। ২০২২ সালে গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। জেল থেকেই তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তারপরে তাঁকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই বন্দি ছিলেন তাঁর দেহরক্ষীও।

কিন্তু গত কয়েকমাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিতে পারেনি। তারপরেই জামিনের আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রথমে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি তিনি। অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তিনি।

তবে শর্ত সাপেক্ষে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে সিবিআই। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন কেষ্ট। তার সঙ্গে রাজ্যে কোথায় থাকবেন তার যাবতীয় তথ্য তদন্তকারীদের দিয়ে দিতে হবে অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে জেল থেকে বেরিয়েই কলকাতায় ফিরতে চান তিনি। আর এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না অনুব্রত মণ্ডল। আজ রাতেই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।

এদিকে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার খবরের পরেই বোলপুরের নিচুপট্টির বাড়ি সাজতে শুরু করে দিয়েছে। পরিষ্কার করা হয়েছে অনুব্রত মণ্ডলের অফিস। আবার নতুন করে সেজে উঠেছে নীচুপট্টির বাড়ি। কলকাতায় ফিরেই কি বোলপুরের পথে রওনা হয়ে যাবেন অনুব্রত মণ্ডল এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+