১৪ মাস পরেই উপত্যকায় ভোট, বলছে রিপোর্ট
আর বেশি দেরি নেই। মাত্র কয়েক মাসের অপেক্ষা। প্রতিশ্রুতি রক্ষা করতেই আর ১৪ মাস পরেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে চলেছে মোদী সরকার।
আর বেশি দেরি নেই। মাত্র কয়েক মাসের অপেক্ষা। প্রতিশ্রুতি রক্ষা করতেই আর ১৪ মাস পরেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে চলেছে মোদী সরকার। ১৪ মাস পরে করানোর কারণ নতুন কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর ডি লিমিটেশনের কাজ শেষ করতে হবে। সেটা শেষ করতে কিছুটা সময় লাগবে। সেকারণেই ২০২১ সালের আগে ভোট করানো সম্ভব হবে না কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে। নির্বাচন কমিশন সূত্রে সেখবরই জানানো হয়েছে।

চলতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে ডিলিমিটেশনের কাজ। আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু করার কথা নির্বাচন কমিশনকে জানাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩১ অক্টোবর সেটা জানানোর কথা। সেই আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পর ৯ থেকে ১০ দফায় উপত্যকায় ডিলিমিটেশনের কাজ শেষ করবে নির্বাচন কমিশন। বিধানসভা আসন ৮৭ টা থেকে ৮৩-তে নামিয়ে আনা হবে। লে, কারগিল, ঝনসকার আর নুবরা এই চারটি কেন্দ্র আর
জম্মু-কাশ্মীর বিধানসভা েকন্দ্র থাকবে না। এই মুহূর্তে কাশ্মীরের রয়েছে ৪৬টি বিধানসভা কেন্দ্র আর জম্মুর রয়েছে ৩৭টি বিধানসভা কেন্দ্র।
ইতিমধ্যে কাশ্মীরে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। সামনেই বিজেপির রাজ্য কমিটির নির্বাচন হবে উপত্যকায়। মোটের উপর বিধানসভা ভোটের আগাম বার্তা আঁচ করেই কোমড় বেঁধে নামতে শুরু করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications