Maharashtra Elections: গাড়ি খুলতেই চক্ষুচড়ক, তাল তাল সোনা, রাশি রাশি নোট! বড় সাফল্য পুলিশের

Maharashtra Assembly Elections 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য মুম্বই পুলিশের। উদ্ধার কয়েক কিলোগ্রাম সোনা। একই সঙ্গে তল্লাশিতে মিলেছে রাশি রাশি। আগামী ২০ নভেম্বর ভোট রয়েছে মহারাষ্ট্রে। গোটা দেশের নজর রয়েছে এই রাজ্যের উপর। একদিকে বিজেপি-শিন্ডে শিবির অন্যদিকে উদ্ধব ঠাকরে-শরদ পাওয়াররা। একেবারে মাটি কামড়ে চলছে প্রচার।

অন্যদিকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে তৈরি নির্বাচন কমিশনও। আদর্শ আচরণ বিধি লাঘু (Model Code of Conduct (MCC) হওয়ার পর থেকে হাই অ্যালার্ট জারি রয়েছে। মুম্বই পুলিশ সহ সমস্ত স্লমস্ত এজেন্সিকে নজরদারিতে লাগানো হয়েছে।

Maharashtra Assembly Elections 2024

আর সেই নজরদারি চালানো সময় বড় সাফল্য মুম্বই পুলিশের। তাও আবার কিনা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মুখে (Maharashtra Assembly Elections 2024)

Maharashtra Assembly Elections 2024: বিদ্যুৎকর্মীর থেকে উদ্ধার বিপুল সোনা

মুম্বই'য়ের ওয়াদলা (Mumbai's Wadala) এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল সোনা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন ইলেকট্রিকশিয়ন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যক্তির গাড়ি ধাওয়া করেন পুলিশ আধিকারিকরা। Mumbai Trans Harbour Link (MTHL) sea ব্রিজের উপর আটকানো হয় তাঁকে। তল্লাশি চালিয়ে ১.৪৫ কেজি সোনার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

বিপুল পরিমান এই সোনা কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট নয়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Maharashtra Assembly Elections 2024: উদ্ধার হয়েছে বিপুল নগদ

অন্যদিকে দক্ষিণ মুম্বইয়ের (South Mumbai's Kalbadevi area) অন্তত ১২ টি জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল টাকা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমান ২.৩ কোটি টাকা বলে জানা যাচ্ছে। কি কারনে বিপুল এই টাকা রাখা হয়েছিল তা সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখা হচ্ছে। হাওয়ালা যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এবার মহারাষ্ট্র নির্বাচন শাসকদল বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ একনাতথ শিণ্ডের সামনেও। সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ঠাকরে শিবিরের বিদ্রোহের সুচনা করেন শিন্ডে। এবং শিবসেনা থেকে বেরিয়ে কার্যত তৈরি করেন 'দল'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+