Jammu-Kashmir Assembly Election: জম্মু-কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে ময়দানে নামবে কংগ্রেস

Jammu and Kashmir Assembly Election 2024: জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জোরদার করা হবে। এমনটাই বললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শেষ এবং তৃতীয় দফায় আগামী মাসের শুরুতেই ভোট রয়েছে জম্মু-কাশ্মীরে। একাধিক আসনে ভোট হবে। তার আগে এদিন সে রাজ্যে সভা করেন সোনিয়া পুত্র।

আর সেই সভা থেকেই একাধিক ইস্যুতে বার্তা দেন। পাশাপাশি জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) রাজ্যের মর্যাদার দাবি ফেরানোর দাবি জোরদার করা হবে। যা খুবই তাৎপর্যপূর্ণ (Jammu and Kashmir Assembly Election 2024) বলেই মনে করা হচ্ছে।

Rahul gandhi

রাহুল বলেন, ভারতের ইতিহাসে বহু কেন্দ্রশাসিত রাজ্যকে পরে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এই প্রথম কোনও রাজ্যকে কেন্দ্রের শাসনে আনা হয়েছে। আর তা জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে অন্যায় হয়েছে বলেও এদিন দাবি করেন কংগ্রেস সাংসদ। তাঁর কথায়, এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তবে বিধানসভা নির্বাচন মিটে গেলেই রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জানানো হবে। এমনকি সংসদে ইন্ডি জোটের সদস্যরা এই বিষয়ে পুরো শক্তি দিয়ে ঝাঁপাবে বলেও এদিন মন্তঘ্য করেন রাহুল গান্ধী।

যদিও এই বিষয়ে বিজেপি সরকার কোনও পদক্ষেপ না নেয়, তাহলে পথে নেমেও আন্দোলন হবে বলে হুঁশিয়ারি। এছাড়াও এদিন নরেন্দ্র মোদীকেও তীব্র আক্রমণ শানান। রাহুল বলেন, বেশ কিছু ব্যবসায়ীর স্বার্থে কোটি কোটি টাকা ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। কিন্তু গরিব কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী ও মহিলাদের উন্নতিতে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। এই প্রসঙ্গে মোদীর 'মন কি বাতের'ও কটাক্ষ করেন কংগ্রেস নেতা। তোপ দাগেন আরএসএসকেও।

তাঁর কথায়, দেশজুড়ে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি এবং আরএসএস। জাত, ধর্ম, রাজ্য, ভাষাকে সামনে রেখে হিংসা ছড়ানোর কাজ চলছে। তবে এই ঘৃণার রাজনীতিকে ভালোবাসা দিয়ে জয় করতে চান বলেও এদিন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+